• Home
  • জেলার খবর
  • “চার্জশিট তো আপনার বিরুদ্ধেই দেওয়া উচিত” শাহকে পাল্টা মমতার

“চার্জশিট তো আপনার বিরুদ্ধেই দেওয়া উচিত” শাহকে পাল্টা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: শনিবার কলকাতায় শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট প্রকাশ করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে। যদিও তার কিছুক্ষণ পর ঘাসফুল শিবিরের তরফ থেকে ‘মোটা ভাই, জবাব চাই’ নামে পাল্টা চার্জশিট পেশ করা হয়। রবিবার মানবাজারের জনসভা থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সুপ্রিমো বলেন, “দিল্লি থেকে কাল এক বড় নেতা এসেছিলেন। ওরে বাবা! কত বড় নেতা! এসে নাকি চার্জশিট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমি বলি কে আপনি চার্জশিট দেওয়ার? চার্জশিট তো আপনার বিরুদ্ধেই দেওয়া উচিত।” গুজরাতের দাঙ্গার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দাঙ্গা করেছিলেন আপনি তো, কত লোক মারা গিয়েছিল তাতে? আপনি তখন কোথায় ছিলেন কমরেড মহাশয়, যখন আমেরিকা থেকে কোমরে দড়ি পরিয়ে পুশব্যাক করেছিল গুজরাতের লোকেদের?” অমিত শাহকে ‘ভোট কাটারি’, ‘দাঙ্গাকারী’ ও ‘গণতন্ত্র হত্যাকারী’ তকমা পর্যন্ত দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপ্রবেশ ও ডেমোগ্রাফি বদলের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, “ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বলা হচ্ছে। ডাহা মিথ্যা বলছে। মিথ্যা প্রচার করছে। মানুষের অধিকার কেড়েছ তোমরা। কেউ ভোট দেবে না এবার তোমাদের।”

Releated Posts

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই…

ByByDebojit Mukherjee May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top