• Home
  • জেলার খবর
  • “এবার আর হবে না” মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিক্টিম কার্ড খেলার অভিযোগ শাহের

“এবার আর হবে না” মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিক্টিম কার্ড খেলার অভিযোগ শাহের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে জোরদার প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি। পিছিয়ে নেই বাম বা কংগ্রেসও। তারাও নিজেদের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছে। 

এই আবহে শনিবার কলকাতায় এসে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের পাঁচতারা হোটেল থেকে সংবাদিক বৈঠক করেন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেন। দুর্নীতি, আইনশৃঙ্খলা থেকে শুরু করে একাধিক বিষয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিক্টিম কার্ড খেলার অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, “সর্বদা ভিক্টিম কার্ড খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও পা ভাঙেন। কখনও মাথা ফাটান। গালিগালাজ করেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কিন্তু তা আর হবে না এবার কারণ যা বোঝার বুঝে নিয়েছে মানুষ।” পাশাপাশি উত্তরবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাঁর অভিযোগ, “যাচ্ছেতাই অবস্থা শিলিগুড়ি করিডোরের। নকল টাকা ঢুকছে সেখান থেকে। বহু বছর পর একই দলের সরকার হতে চলেছে বাংলা, বিহার, ওড়িশায়।”

Scroll to Top