দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: রানিগঞ্জের নির্বাচনী সভা থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর অভিযোগ, অজস্র মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক বুথে ৪০০ জনের নাম বাদ দেওয়া হচ্ছে ৫০০ ভোটারের মধ্যে। মজা হচ্ছে? কী হচ্ছে? লক্ষণরেখা হয়। সমস্ত সীমা পার করছে বিজেপি। কোথায় প্রথম অতিরিক্ত তালিকা। ১ কোটি বলল নরেন। আমি ১ কোটি ২০ লক্ষ বললাম। প্রথমেই বাদ ৫৮ লক্ষ। খোলাই হয়নি।”
কমিশনকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “যে ভ্যানিশ কমিশন রয়েছে বিজেপি পরিচালিত, বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন মানুষের উপর তারা অত্যাচার করছে। ৬০ লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। অর্থাৎ, একটা মেয়ের বিয়ে হয়ে পদবি বদলেছে। সেই জন্য লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। নামের অনেক বানান আমরা লিখতে পারি। আমার অধিকার, আমার নামের বানান কি লিখব। মা-বাবা দিয়েছে। নাম ভুল করেছো তোমার এআই দিয়ে। লজ্জা করে না।”



By










