• Home
  • জেলার খবর
  • পুনর্বাসনকে কেন্দ্র করে রানিগঞ্জে বড় ঘোষণা মমতার

পুনর্বাসনকে কেন্দ্র করে রানিগঞ্জে বড় ঘোষণা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেক জেলায় সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে দুজনেই দিয়ে যাচ্ছেন একের পর এক প্রতিশ্রুতি।

শনিবার রানিগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী সেই ঘোষণা? ধসপ্রবণ এলাকার বিপদের কথা তুলে ধরে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে এই বড় ঘোষণা করেন তিনি। তৃণমূল সুপ্রিমো জানান যে পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি দুটি করে ঘর দেওয়া হবে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “ধসপ্রবণ এলাকা রানীগঞ্জ। ইতিমধ্যেই ৭০০ কোটি খরচ করে প্রায় ছয় হাজার ফ্ল্যাট তৈরি করা হয়েছে। আরো চার হাজার হচ্ছে।” সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রীর অনুরোধ, “মা, ভাই, বোনেদের কাছে অনুরোধ, মনে রাখবেন জীবন সবচেয়ে বেশি দামি। আপনাদের একটা নয়, দুটো করে ফ্ল্যাট দেওয়া হবে সরকারের তরফ থেকে। যদি শিফট করেন আপনারা। তার খরচাও দেওয়া হবে। খরচ মোট ১০ লক্ষ টাকা করে ধরা হয়েছে।” এই ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, “কেন্দ্র থেকে কোনও আর্থিক সাহায্য পাইনি ধসপ্রবণ এলাকার পুনর্বাসনের জন্য। তবুও রাজ্য সরকার উদ্যোগী হয়েছে নিজের উদ্যোগে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাসিন্দাদের।” 

Releated Posts

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই…

ByByDebojit Mukherjee May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top