• Home
  • জেলার খবর
  • “আদিবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউনিয়ন সিভিল কোর্ড আনলে”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

“আদিবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউনিয়ন সিভিল কোর্ড আনলে”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, ঝাড়গ্রাম: শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তরফ থেকে বিনপুরে তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে একটি জনসভা করা হয় পড়িহাটি প্রগতি সংঘ হাইস্কুল মাঠে। সেখান থেকে তিনি অভিন্ন দেওয়ানি বিধি সহ বেশ কয়েকটি ইস্যুতে গেরুয়া শিবিরকে একহাত নেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “দুদিন আগে গুজরাত বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি এনেছে। আদিবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউনিয়ন সিভিল কোর্ড আনলে।” এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এও দাবি করেন যে সাধারণ মানুষ নিজের ক্ষমতা হারাবে বিজেপি ক্ষমতায় এলে এবং তৃণমূল কংগ্রেস এলে উন্নয়ন হবে।

রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে ঘাসফুল শিবিরের সেনাপতি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী, সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আর একদিকে গ্যাসের থেকে শুরু করে জ্বালানির দাম বাড়িয়ে যাচ্ছে মোদি সরকার। দিদি একদিকে শুধু দিচ্ছে আর নিচ্ছে মোদি।”

Releated Posts

রাসায়নিক সারকে ‘না’! শিলিগুড়ির উত্তর পলাশে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বিলুপ্তপ্রায় দেশি ধান চাষের বিপ্লব

জৈবিক পদ্ধতিতে উৎপাদিত এই ধান যেমন স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর, ঠিক তেমনই মাটি, জল এবং পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা…

ByByHafizur Rahaman Aug 3, 2026

মুর্শিদাবাদে চাঞ্চল্য: রঘুনাথগঞ্জে রেললাইনের ধার থেকে যুবক-যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে দেহ দুটি পড়ে থাকতে দেখে প্রথমে রেল পুলিশ ও রঘুনাথগঞ্জ থানায় খবর দেন।

ByByHafizur Rahaman Aug 3, 2026

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা এখনও পাননি? ১ অগাস্ট টাকা না পাওয়ার কারণ ও সরকারের নতুন নিয়ম জানুন

আগে টাকা পেলেও ভেরিফিকেশন হচ্ছে। সূত্রের খবর, যে মহিলারা ইতিমধ্যেই অন্তত একবার ৩০০০ টাকা পেয়েছেন, তাদের তথ্যও চেয়ে…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top