দেবজিৎ মুখার্জি: ‘ধুরন্ধর ২’ ছবির সাফল্যে ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারা অভিনন্দন জানিয়েছেন। কিন্তু অন্যদিকে খামোশ ছিলেন রণবীর পত্নী দীপিকা। উল্টে তাঁকে মুম্বইয়ে একটি কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছিল। স্বামীর সাফল্যে দীপিকার কোনও পোস্ট বা প্রতিক্রিয়া না দেখে শুরু হয়েছিল নেটিজেনদের সমালোচনা। কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।
এবার সমস্ত কটাক্ষ ও সমালোচনার জবাব দিলেন দীপিকা। ‘ধুরন্ধর ২’ ছবির সাফল্যের মাঝে দীপিকা স্বামী রণবীর ও শশুর জগজিৎ সিং ভাবনানির সঙ্গে ডিনারে গিয়েছেন। যদিও রণবীর বা দীপিকা, কেউই পোস্ট করেননি। তা জনসম্মুখে এনেছে মুম্বইয়ে দক্ষিণী খাবারের জন্য জনপ্রিয় রেস্তরাঁ ‘বেনে’।
সমাজমাধ্যমে তাদের তরফ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে যেখানে সেলেব-দম্পতিকে দেখা যাচ্ছে রেস্তোরার সমস্ত কর্মীদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে। সেই ছবিতে দেখা যাচ্ছে রণবীর ছবি তুলছেন এবং দীপিকা ভিকট্রি চিহ্ন দেখাচ্ছেন। পেছনে তাঁর শশুর জগজিৎ। এমন ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। তা চোখের নিমেষে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এরপর অনেকে বলছেন যে তারকা অভিনেত্রী তাঁর স্বামীর পাশেই রয়েছেন।



By













