• Home
  • জেলার খবর
  • রামনবমী উপলক্ষে বিজেপি প্রার্থীর মিছিল ঘিরে অশান্তি বাসন্তীতে

রামনবমী উপলক্ষে বিজেপি প্রার্থীর মিছিল ঘিরে অশান্তি বাসন্তীতে

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: রামনবমী উপলক্ষে বিজেপি প্রার্থীর মিছিল ঘিরে অশান্তি বাসন্তীতে। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয় গেরুয়া শিবিরের তরফ থেকে।

ঘটনাটি কী? রামনবমী উপলক্ষ্যে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার মিছিল বার করে সোনাখালি এলাকায়। অভিযোগ, তখনই হঠাৎ শুরু হয় দুষ্কৃতী হামলা, যা পরিণত হয় হাতাহাতিতে। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। তাতেও সমস্যার সমাধান হয়নি। তাদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসাও বাধে বলে অভিযোগ। ৭-৮ জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে খবর।

যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই হামলার নেপথ্যে কারা রয়েছে। তবে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের অভিযোগ, ঘটনায় তৃণমূলের হাত রয়েছে। তিনি বলেন, “আমাদের প্রচার অভিযানে যৌথভাবে বাধা দিয়েছে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী , জেলাশাসক ও পুলিশ। কেন এমন ঘটনা ঘটবে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও? ভাঙচুর চালানো হয় আমাদের গাড়িতে। তবুও কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। তবে পুলিশ ঘটনায় ৮ জনকে আটক করেছে।

Releated Posts

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ…

ByByHafizur Rahaman Jun 17, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগর স্টেশন চত্বরে, পুলিশের সাথে হাতাহাতি সিপিআইএম-সিটু-এসইউসিআই কর্মীদের

যদিও শেষ পর্যন্ত রেল সফল হয় উচ্ছেদ অভিযানে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় যাবতীয় সব অবৈধ দোকান ও…

ByByHafizur Rahaman Jun 17, 2026

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top