• Home
  • জেলার খবর
  • রামনবমীর শোভাযাত্রা থেকে অশান্তি ঠেকাতে কড়া নিরাপত্তার আয়োজন প্রশাসনের

রামনবমীর শোভাযাত্রা থেকে অশান্তি ঠেকাতে কড়া নিরাপত্তার আয়োজন প্রশাসনের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। বুধবার রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা পরিস্থিতি আলোচনা করেন জেলার প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে নবান্নের উচ্চপর্যায়ের বৈঠকে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে অজস্র পুলিশবাহিনী থাকবে নানা জায়গায় মিছিলগুলিতে নজর রাখার লক্ষ্যে। 

গোটা রাজ্যে মোতায়েন থাকবে প্রায় ৩০০০ পুলিশকর্মী এবং প্রায় ১ হাজার রাখা হয়েছে শুধু কলকাতার জন্য। দরকারে সাহায্য নেওয়া হতে পারে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের। অতীতে হওয়া অশান্তির কথা মাথায় রেখে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাওড়া, চন্দননগর ও ইসলামপুর এলাকায়। কোর্টের নির্দেশ অনুযায়ীই মিছিল করতে হবে, বৈঠকে তা পরিষ্কার নির্দেশ দেওয়া হয় জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের। কোনমতেই শোভাযাত্রায় অস্ত্র ব্যবহার করা যাবে না।

পাশাপাশি এও নিশ্চিত করতে বলা হয়েছে যে পাঁচশোর বেশি মানুষের যাতে জমায়েত না হয় এবং মিছিল করতে হবে নির্দিষ্ট সময় ও রুট মেনে। এদিকে লালবাজার সূত্র মারফত জানা গিয়েছে যে প্রায় ৬০টি মিছিল বেরোতে পারে কলকাতায়, যার মধ্যে বড় মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ্যাভিনিউ, হেস্টিংস ও কাশীপুর এলাকা থেকে।

Releated Posts

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই…

ByByDebojit Mukherjee May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top