দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বুধবার থেকে রাজ্যজুড়ে প্রচার চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটিগাড়া থেকে তিনি নির্বাচন কমিশনকে একহাত নেন। কী বক্তব্য তাঁর? তৃণমূল সুপ্রিমো সেখান থেকে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। শুধু তাই নয়, তিনি এও পরিষ্কার করে দেন যে লড়াই থেকে তিনি পিছু হটবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আচমকা সকলের নাম মুছে গেল কমিশনের ওয়েবসাইট থেকে। হ্যাকিং হয়েছে এখন বলছে। হ্যাকিং করেছ না বজ্জাতি করেছ, জানাও মানুষকে। রাস্তা থেকে সুপ্রিম কোর্ট আমি লড়াই করেছি। লড়ে যাব। ছাড়বো না। এখনো টাঙ্গায়নি অতিরিক্ত তালিকা।”
নাম বাদ যাওয়াদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্যাম্প করব আমরা তাঁদের জন্য, যাঁদের নাম বাদ গিয়েছে। আইনজীবী দেব বিনামূল্যে। শুধু দরখাস্ত করতে হবে আপনাদের। শোনা যাচ্ছে বাদ গেছে ৮ লক্ষের নাম। কোথায় তালিকা?”



By










