• Home
  • জেলার খবর
  • “বিজেপির দিল্লির অফিস থেকে ফোন আসছে…..” কী বিস্ফোরক অভিযোগ অভিষেকের?

“বিজেপির দিল্লির অফিস থেকে ফোন আসছে…..” কী বিস্ফোরক অভিযোগ অভিষেকের?

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: “বিজেপির দিল্লির অফিস থেকে ফোন আসছে, বলছে অনেক তৃণমূল করেছ, আর নয়” দাসপুরের জগন্নাথপুরে প্রচারে গিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

কী বক্তব্য তাঁর? এদিন দাসপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস হুদাইতের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন। সেখান থেকেই তিনি বলেন, “আমার অফিস থেকে বুথ লেভেল এজেন্ট যাঁরা, তাঁরা যুক্ত। আমাকে তাঁদের মধ্যেই অনেকে বলেছেন যে তাঁদের কাছে ফোন আসছে বিজেপির দিল্লি অফিস থেকে। বলছে তৃণমূল অনেক করেছো, আর নয়।” তবে ঘাসফুল শিবিরের কাছে শক্তি বিএলএ-২ রাই। তৃণমূল সেনাপতির বিজেপিকে হুঁশিয়ারি, তাঁরা কখনোই বেআইনি করবে না দলের সঙ্গে।

এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত বিএলএ-২দের পরামর্শ, ”যাঁদের কাছে ফোন যাচ্ছে, ধরবেন। দরদাম করবেন বিজেপি থেকে টাকার অফার পেলে। যদি ২ হাজার দিতে চায়, সেটা দরদাম করে ৫ হাজার করবেন। ৫০০০ দিতে চাইলে ১০০০০ চাইবেন। আর ১০০০০ দিতে চাইলে, ৫০ হাজার চাইবেন। কারণ টাকাটা আপনার। বিজেপির কাছ থেকে টাকা নেবেন আর জোড়াফুলের হয়ে ভোট করাবেন।”

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top