• Home
  • জেলার খবর
  • ভবানীপুরে রিটার্নিং অফিসার শুভেন্দু ঘনিষ্ঠ, কমিশনকে নালিশ জানাল তৃণমূল

ভবানীপুরে রিটার্নিং অফিসার শুভেন্দু ঘনিষ্ঠ, কমিশনকে নালিশ জানাল তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই একের পর এক রদবদল করে চলেছে কমিশন, যা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। জল আদালত পর্যন্ত গড়িয়েছে। তার মাঝেই ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরানো হয়। সেই তালিকায় ছিল ভবানীপুরের রিটার্নিং অফিসারও। তবে তাঁর পরিবর্তে সেখানকার রিটার্নিং অফিসার করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সুরজিৎ রায়কে, যিনি নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও ছিলেন।

বিষয়টির বিরোধিতা করা হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কমিশনকে চিঠি দিয়ে নালিশ জানিয়েছে ঘাসফুল শিবির। তাদের বক্তব্য, ভবানীপুর স্পর্শকাতর কেন্দ্র এবং রিটার্নিং অফিসারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ সুরজিৎ এবং সেক্ষেত্রে যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি কতটা নিরপেক্ষতা। শাসক শিবিরের তরফ থেকে সুরজিৎকে সরিয়ে নিরপেক্ষ কাউকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।

এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কমিশন তৃণমূল কংগ্রেসের এই আবেদনে সারা দেয় কিনা, সেটাই দেখার। তা না হলে শাসক দলের তরফ থেকে কি করা হয়, সেদিকেও নজর থাকবে সকল রাজ্যবাসীর। আগে কি হয় এই অধ্যায়, তা এখন একটা বড় প্রশ্ন। 

Releated Posts

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই…

ByByDebojit Mukherjee May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top