দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যোগ দেন চালসায় বাতাবাড়ি মহাবারি চার্চে এক অনুষ্ঠানে এবং বার্তা দেন সম্প্রীতির।
চার্চে পৌঁছে সাধারণ মানুষের অভিবাদন নেওয়ার পাশাপাশি ফাদারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রার্থনা সঙ্গীতেও অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন। মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলায় একসাথে উৎসব পালন করেন এবং বসবাস করেন শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় রেখে সব ধর্মের ও সম্প্রদায়ের মানুষ। জাতপাতের রাজনীতি করিনা আমরা।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে ব্যবস্থা করা হয়েছিল ধামসা-মাদলের তালে আদিবাসী নাচের। পাশাপাশি, চা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। একসাথে মঞ্চ থেকে এটাও জানান যে ক্ষমতায় এলে তিনি দেখবেন গুড ফ্রাইডেতে ছুটি দেওয়ার বিষয়টি।



By










