• Home
  • দেশ
  • “খুব অসংবেদনশীল” নামোর মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে অতিমারীর তুলনা মন্তব্য প্রসঙ্গে তোপ রাহুলের

“খুব অসংবেদনশীল” নামোর মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে অতিমারীর তুলনা মন্তব্য প্রসঙ্গে তোপ রাহুলের

Image

দেবজিৎ মুখার্জি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের সঙ্গে অতিমারীর সঙ্গে তুলনা মন্তব্য, নিয়ে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। কী বক্তব্য তাঁর? মঙ্গলবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন যে প্রধানমন্ত্রীর মন্তব্য বেশ অসংবেদনশীল। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে দেশের বিদেশনীতি পরিণত হয়েছে মোদির ব্যক্তিগত নীতিতে। 

রাহুল গান্ধী বলেন, “খুব অসংবেদনশীল প্রধানমন্ত্রীর এমন মন্তব্য। তিনি ভুলে গিয়েছেন করোনার সময় কী ঘটেছিল, কতজন মারা গিয়েছিলেন এবং কেমন দুঃখজনক ঘটনা ঘটেছিল। ভারতের বিদেশনীতি পরিণত হয়েছে মোদির ব্যক্তিগত নীতিতে। শুধু তাই নয়, হাসির খোরাকেও পরিণত হয়েছে গোটা বিশ্বের কাছে।”

ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে রাহুল আরো বলেন, “মোদি কি করতে পারেন বা পারেন না, উনি তা ভালো করেই জানেন। আমাদের বিদেশনীতিও ফুটো হয়ে যাবে যদি প্রধানমন্ত্রী আপোষ করেন।” পাশাপাশি পরিস্থিতি জটিল হতে শুরু করেছে বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, “সমস্যা দেখা যাবে এলপিজি, পেট্রোল, সার সবেতেই। সরকারের পরিষ্কার ধারণা নেই পরিস্থিতি সম্পর্কে।”

Releated Posts

রাম মন্দিরের প্রনামি দুর্নীতি কাণ্ডে সিট তদন্ত পড়ল পঞ্চম দিনে

রাম মন্দিরের প্রনামি দুর্নীতির ঘটনায় রামমন্দির চত্বরে নিয়মিত যাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করছেন ট্রাস্টি এবং…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top