• Home
  • জেলার খবর
  • মাঝরাতে তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা

মাঝরাতে তালিকা প্রকাশ নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সাপ্লিমেন্টারি তালিকা সোমবার সন্ধ্যায় প্রকাশ হওয়ার কথা থাকলেও তা মধ্যরাতে প্রকাশ করে কমিশন প্রশাসনিক অব্যবস্থার জেরে। তালিকায় কতজনের নাম রয়েছে বা বাদ পড়েছে, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। আর তা নিয়েই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মঙ্গলবার উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “মাঝরাতে কেন তালিকা প্রকাশ করা হলো? তাও তালিকা এখনো পর্যন্ত নির্দিষ্ট জায়গায় টাঙানো হয়নি।” পাশাপাশি, কমিশনকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে কেন্দ্রের ইশারায় এমনটা করছে তারা। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে সাধারণ মানুষের চিন্তা অবিরাম বাড়ছে তালিকাকে ঘিরে। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিশন সবটা করছে কেন্দ্রের ইশারাতেই। লিস্ট নিয়ে কীসের এত ভয়? তাদের কাজ তো বিচারকরা ৭ দিন আগেই করে দিয়েছে। তাও যে কটা নাম উঠেছে সুপ্রিম কোর্টে আমি গেছিলাম বলেই হয়েছে মনে রাখবেন। তা না হলে আরো বেশি হেনস্তার মুখে পড়তে হতো সাধারণ মানুষকে। সাধারণ মানুষের চিন্তা অবিরাম বাড়ছে তালিকাকে ঘিরে।”

Scroll to Top