দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় নির্বাচন কমিশনের চিঠিতে স্ট্যাম্প দেওয়া গেরুয়া শিবিরের। মঙ্গলবার উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে, তা নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সুপ্রিমো বলেন, “আগেই জানা ছিল যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। বিড়াল বেরিয়ে পড়েছে ঝুলি থেকে। কারা করাচ্ছে এসব, তা বোঝাই যাচ্ছে। স্পষ্ট হয়ে গেল যে কমিশন চলছে বিজেপির কথায়। আমার প্রশ্ন, পিছন থেকে এভাবে কেন? খেলুন না সামনাসামনি।”
তিনি আরো বলেন, “শুধু কেরলের নয় এই চিঠি, এতে পরিষ্কার লেখা যে এটি প্রযোজ্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য। ক্ল্যারিক্যাল মিসটেক বলা হচ্ছে। ক্লারিক্যাল মিসটেক নাকি পলিটিক্যাল এজেন্ডা?” বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, “রাজনৈতিক রঙ না দেখে সকলে একত্রিত হন এই একপেশে কমিশনের বিরুদ্ধে।”



By










