• Home
  • দেশ
  • “ওরাই আসলে বি টিম” রাহুলের সিজেপি মন্তব্যের পাল্টা দিলেন বিজয়ন

“ওরাই আসলে বি টিম” রাহুলের সিজেপি মন্তব্যের পাল্টা দিলেন বিজয়ন

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য রাজ্যের মতো যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে সিপিএম শাসিত কেরলও। সম্প্রতি, সেখানে প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। তিনি দাবি করেছিলেন যে একসঙ্গে কাজ করছে সিপিএম ও বিজেপি এবং তারা সিজেপি।

এবার তার পাল্টা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করেন যে গেরুয়া শিবিরের প্রকৃত বিরোধিতা করছে বামপন্থীরাই। শুধু তাই নয়, এই ব্যাপারে তিনি এও দাবি করেন যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের কার্যকলাপ বলছে যে তারাই বি-টিম হয়ে দাঁড়িয়েছে।

সংবাদসংস্থা পিটিআইকে পিনারাই বিজয়ন বলেন, “যদি খুটিয়ে দেখা হয় জাতীয় স্তরের কার্যক্রম, তাহলেই বোঝা যাবে যে কংগ্রেস, রাহুল গান্ধীর নেতৃত্বে, পরিণত হয়েছে বিজেপির আসল বি টিমে।” যদিও তিনি এটাও জানান যে এখনই তিনি এই ব্যাপারে বিস্তারিত কিছু বলবেন না। কটাক্ষ করে তিনি আরো বলেন, “কিছু মানুষের শিক্ষা হয় না চোখে দেখে বা নিজ নিজ অভিজ্ঞতা থেকেও। ওরা বিরল, স্বাভাবিক নন। সেই গোত্রে রাহুল পড়েন, যাঁদের ক্ষমতা নেই কিছু অনুধাবন করার।”

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top