• Home
  • বিনোদন
  • স্বামীর সাফল্যে নেই উচ্ছ্বাস, নেই কোনও পোস্ট, তীব্র সমালোচনার সম্মুখীন দীপিকা

স্বামীর সাফল্যে নেই উচ্ছ্বাস, নেই কোনও পোস্ট, তীব্র সমালোচনার সম্মুখীন দীপিকা

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে গোটা দেশ ভুগছে ‘ধুরন্ধর ২’ জ্বরে। প্রথম অধ্যায়ের মতো দ্বিতীয়টি নিয়েও উন্মাদনা তুঙ্গে ছিল সিনেমাপ্রেমীদের। সেটারই প্রতিফলন ঘটেছে বক্স অফিসে। দুই দিনেই পার করেছে ৩০০ কোটি। অর্থাৎ ‘ধুরন্ধর ২’ ধুরন্ধর ব্যবসা করছে।

তবে এই আবহে সমালোচনার মুখে পড়তে হলো রণবীর পত্নী দীপিকাকে। রণবীরের ভক্তরা চরম উচ্ছ্বাসিত ছবির সাফল্যে। অনেকে তারকা অভিনেতাকে অভিনন্দন পর্যন্ত জানিয়েছেন। কিন্তু বিন্দুমাত্র উচ্ছ্বাস দেখা গেল না দীপিকার মধ্যে। একটি পোস্ট পর্যন্ত করেননি ছবির সাফল্যকে ঘিরে। এমন কি ছিলেন না ছিলেন না ‘ধুরন্ধর ২’এর প্রিমিয়ারেও।

একটি ভিডিও জনসম্মুখে এসেছে সেখানে দেখা যাচ্ছে তারকা অভিনেত্রী ঋষভ রিখিরামের কনসার্ট উপভোগ করছেন। তা নিয়ে নেটিজেনদের কটাক্ষা নিতে করতে হয় দীপিকাকে। অনেকে তাঁর স্বামীর প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন। কেউ আবার তাঁর গাজা ও জেএনইউ নিয়ে পোস্টের প্রসঙ্গ টানেন। অনেকে আবার স্বামীর সঙ্গে মনোমালিন্য বা স্বামীর সাফল্য হিংসে হচ্ছে কিনা বলে প্রশ্ন তুলেছেন। যদিও প্রথম ছবির মুক্তির আগে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে উচ্ছ্বাস দেখিয়েছিলেন তারকা অভিনেত্রী। কিন্তু এবার চুপ কেন, তা নিয়ে মুখ খোলেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top