প্রচার শুরুর আগে কালীঘাটে পুজো শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করছে দলগুলি। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পূর্ণ তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। ২৯৪ টি আসনের মধ্যে ২৯১টিতে তারা প্রার্থী দিয়েছেন। বাকি তিনটিতে লড়বে অনিত থাপার দল। অন্যদিকে, বিজেপির তরফ থেকে ২৯৪টি আসনের মধ্যে ২৫৫টির প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে।

প্রার্থীদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়বেন দুটি আসন থেকে – ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং নন্দীগ্রাম থেকে পবিত্র করের বিরুদ্ধে। শনিবার সকালে ভোটের প্রচার শুরু করার আগে কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দেন শুভেন্দু অধিকারী। সূত্র মারফত জানা গিয়েছে যে মন্দির চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। বিরোধী দলনেতার তরফ থেকে গেরুয়া ধ্বজ নিয়ে শোভাযাত্রা করার পর মন্দিরে যাওয়া হয়। কর্মী-সমর্থকদের হাতেও ছিল গেরুয়া ধ্বজ। 

মন্দিরে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী এবং নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, “আজ শনিবার কালীঘাটে এসেছি। সঙ্গে থাকবেন মা কালী।” এবার দেখার বিষয় যে দুই বিধানসভা কেন্দ্রের জয় পান কিনা শুভেন্দু। তিনি দুটিতেই জিতবেন নাকি একটিতে জিতবেন, বর্তমানে সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে দেখার যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top