• Home
  • খেলা
  • হ্যারি ব্রুকদের বিরুদ্ধে খেলতে নামার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত

হ্যারি ব্রুকদের বিরুদ্ধে খেলতে নামার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত

Image

নিউজ ডেস্ক: হ্যারি ব্রুকদের বিরুদ্ধে খেলতে নামার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। জুন মাসের তৃতীয় সপ্তাহে খেলতে নামবেন সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এই সিরিজকে ইংল্যান্ড সিরিজের আগে।

এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা গ্রাহাম ওয়েস্ট। যদিও এই মুহূর্তে টি-টোয়েন্টি দলের কোনও অধিনায়ক নেই। ২৯ ওভারের বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ পল স্টার্লিং। সুতরাং এখন নয়া অধিনায়ক খুঁজতে হবে তাদের। ভারত সিরিজ থেকেই নতুন অধিনায়ক পাওয়া যাবে। 

স্টার্লিংয়ের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট। তিনি জানিয়েছেন যে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে নয়া অধিনায়ক খোঁজা হচ্ছে তাঁদের তরফ থেকে। তাঁর বক্তব্য, “টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছে স্টার্লিং। জুনে নতুন ক্যাপ্টেন দেখা যাবে ভারত সিরিজে। এই সিরিজের নতুন ক্যাপ্টেন সুযোগ পাবে নিজের পদ্ধতি ও পরিকল্পনা কাজে লাগানোর।”

প্রসঙ্গত, আয়ারল্যান্ড সিরিজের আগে টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে আগামী জুন মাসে, যা শেষ হবে সেই মাসের ২০ তারিখে। এরপর রয়েছে আয়ারল্যান্ড সিরিজ এবং এরপর জুলাই মাসের ১ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওডিআই ম্যাচ। তবে এখনো পর্যন্ত সফরের দিনক্ষণ ঠিক করা হয়নি।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top