• Home
  • জেলার খবর
  • কেন জবাব না মেলা সত্বেও কমিশনকে চিঠি? জবাবে যা বললেন মমতা….

কেন জবাব না মেলা সত্বেও কমিশনকে চিঠি? জবাবে যা বললেন মমতা….

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই একের পর এক পুলিশ ও প্রশাসনিক কর্তাদের রদবদল করে চলেছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একাধিকবার এর বিরোধিতা করে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনও উত্তর মেলেনি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে কেন জবাব না মেলা সত্ত্বেও চিঠি দেওয়া হয়েছে তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে।

শুক্রবার কালীঘাটের বাড়ি থেকে এই ব্যাপারে নিজের অবস্থান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, কমিশনের তরফ থেকে কোনও জবাব আসুক বা না আসুক, তবুও তিনি চিঠি দিয়ে গেছেন রেকর্ড রাখার কথা মাথায় রেখে। শুধু তাই নয়, এর সঙ্গে তৃণমূল সুপ্রিমো এটাও পরিষ্কার করে দেন যে এগুলির রেকর্ড রাখা অত্যন্ত প্রয়োজনীয়। 

বদলির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা চান, ভেঙে পড়ুক বাংলা। কিন্তু বাংলা মাথা নত করবে না জেনে রাখবেন। আমাদের লড়াই চলছে এবং চলবে। ঈদের পর প্রচারে বেরোবো আমরা। দেখা হবে পথে।” এরপরই জবাব না মেলা সত্বেও চিঠি দেওয়ার আসল কারণ জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “কেন কমিশনকে আমি চিঠিগুলি দিয়েছি জানেন? যাতে রেকর্ড থাকে। জবাব ওরা দিক বা না দিক, অত্যন্ত দরকার এগুলোর রেকর্ড থাকার।”

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top