• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে একাধিক চমক

দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, রয়েছে একাধিক চমক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দেখতে দেখতে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হলো বঙ্গ বিজেপির তরফ থেকে। প্রথম দফায় ১৪৪ আসনের পর দ্বিতীয় দফায় ১১১ আসনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। অর্থাৎ এখনো প্রার্থী ঘোষণা বাকি ৩৯ আসনে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে, একাধিকবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। 

১১১টি আসনে রয়েছে বেশ কয়েকটি চমক। খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষ প্রার্থী হওয়ায় প্রশ্ন উঠছিল যে আদৌ হিরন চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হবে কিনা। কিন্তু দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় দেখা গেল যে তাঁকে শ্যামপুর থেকে প্রার্থী করা হয়েছে। এছাড়া এগরা থেকে প্রার্থী করা হয়েছে দিব্যেন্দু অধিকারীকে। তাপস রায় লড়বেন মানিকতলা থেকে, টালিগঞ্জ থেকে পাপিয়া অধিকারী। লোকসভা নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে। তিনি লড়বেন হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে।

বিজেপির পুরো প্রার্থী তালিকা জানতে হলে ক্লিক করুন নিচের লিংকে। সেখানে দেওয়া রয়েছে ১১১ আসন এবং দলীয় প্রার্থীদের নাম 

https://www.facebook.com/share/p/14cFMNfA9Wb

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top