আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের T20 সিরিজ়ের জন্য ভারতীয় দল ঘোষণা করল BCCI। দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। সহ-অধিনায়ক তিলক বর্মা (Tilak Varma)। সবচেয়ে বড় চমক, ঘরোয়া ক্রিকেট ও সাম্প্রতিক প্রতিযোগিতায় ব্যাট হাতে নজর কাড়া ১৫ বছরের বৈভব সূর্যবংশীকেও (Vaibhav Sooryavanshi) দলে রাখা হয়েছে। আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি T20 ম্যাচ খেলবে ভারত।
দলে ফিরলেন সঞ্জু ও বুমরা
জুলাইয়ের শেষ দিকে জ়িম্বাবোয়ে সফরের দলে ছিলেন না সঞ্জু স্যামসন। তবে এ বার আফগানিস্তান সিরিজ়ে আবারও জাতীয় দলে ফিরলেন তিনি। উইকেটকিপার হিসেবে তাঁর সঙ্গে দলে রয়েছেন ঈশান কিষানও (Ishan Kishan)।
অন্য দিকে, চলতি বছরের শুরুতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম T20 দলে জায়গা পেলেন জশপ্রীত বুমরা। তবে তাঁর ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত হবে ফিটনেস পরীক্ষার পর।
হার্দিক বাদ, ফিটনেস পরীক্ষায় ৪ তারকা
আফগানিস্তান সিরিজ়ের দলে জায়গা হয়নি হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। বেঙ্গালুরুতে BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে।
- ফিটনেস টেস্টের মুখে: বুমরা ছাড়াও নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) এবং হর্ষিত রানার (Harshit Rana) খেলা নির্ভর করছে ফিটনেসের উপর।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি২০ দল
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর*, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জশপ্রীত বুমরা*, অর্শদীপ সিং, হর্ষিত রানা*। (* ফিটনেসের উপর নির্ভরশীল)
________



By














