• Home
  • জেলার খবর
  • প্রার্থী হয়ে প্রচারে নেমে তর্কাতর্কিতে জড়ালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

প্রার্থী হয়ে প্রচারে নেমে তর্কাতর্কিতে জড়ালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: প্রার্থী হয়েই তর্কাতর্কিতে জড়ালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন সকালে কর্মীদের নিয়ে বল্লভপুর হাটবাজারে জনসংযোগ করছিলেন তিনি। তখন সবজি কিনছিলেন বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিদান মণ্ডল। তখনই ঘটে ঘটনাটি।

তৃণমূল নেতাকে অগ্নিমিত্রা পাল বলেন, “সর্বদা সত্যের পথে আপনাকে থাকতে হবে। সাপোর্ট করতে হবে।” পাল্টা সিদান মণ্ডল বলেন, “রাজনীতিতে এখনো টিকে আছে সত্যের পথে আছি বলেই। আমি প্রশাসনের ২০০৮ সাল থেকে আছি। একটাও উল্টোপাল্টা কথা বলতে দেখেছেন আমাকে?” তর্ক গড়ায় হিন্দু হত্যা ও রাজনৈতিক আদর্শে। বিজেপি নেত্রী বলেন, “অধর্মের কাজ কিন্তু হচ্ছে। মারা হচ্ছে হিন্দুদের। এটুকুই বললাম সত্যের পথে থাকতে হবে।” জবাবে সিদান মণ্ডল বলেন, “আপনার আলাদা রাজনীতি, আমার আলাদা। রাজনীতি আমি করি, রাজনীতি হবে রাজনীতির জায়গায়। আপনি রাজনীতি করছেন, আমিও করছি, কিন্তু ছাড়বো না রাজনীতির মাটি। তবে আমি কোনও নোংরা কাজে নেই।” তবে এই তর্কাতর্কির মাঝেও সৌজন্যতা বজায় রাখেন দুজনে এবং একে অপরকে নমস্কার জানিয়ে বিদায় নেন “পরে কথা হবে” বলে।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদান মণ্ডল জানান, “উনি হিন্দুদের কথা বলছেন। অথচ একজন হিন্দু তো আমি নিজেই। কেউ জমি ছাড়বে না রাজনীতিতে। মাঠে নেমে প্রচার করছি আমরা।” অন্যদিকে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে তিনি মনে করিয়ে দিয়েছেন এলাকার মানুষদের সঙ্গে হওয়া অত্যাচার এবং সনাতনীদের সমস্যার কথা।

Releated Posts

জয় নিয়ে আত্মবিশ্বাসী তাপস রায়

জয়ের সম্ভাবনা প্রসঙ্গে তাপস রায়ের বক্তব্য, “কত মার্জিনে জিতবো, করিনি সেই হিসেব। তবে জিতবো ভালো মার্জিনেই।”

ByByDebojit Mukherjee Apr 30, 2026

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটে অবস্থানে বিক্ষোভ শশী-কুণালের

স্ট্রংরুমের অন্দরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটে অবস্থানে বিক্ষোভে বসলেন রাজ্যের শাসকদল তৃণমূল…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

“ইচ্ছাকৃতভাবে বিজেপির তরফ থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে” বুথ ফেরত সমীক্ষা নিয়ে বললেন মমতা

তাঁর বক্তব্য, “আপনাদের আমি আশ্বস্ত করতে চাই যে যা দেখানো হচ্ছে টেলিভিশনে, তার অনেকটাই পরিকল্পিত। ইচ্ছাকৃতভাবে বিজেপির তরফ…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

নওদা-রেজিনগর দুই আসন থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন

হুমায়ুন কবির বলেন, “নওদা ও রেজিনগর, দুটি আসনেই আমি জিতব। তবে নিয়ম মেনে বিধায়ক হিসেবে আমাকে একটি আসন…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top