• Home
  • জেলার খবর
  • “আজ প্রমাণিত প্রার্থী হওয়ার জন্য দল পাল্টাইনি” টিকিট না পেয়েও আফসোস নেই প্রতীকের

“আজ প্রমাণিত প্রার্থী হওয়ার জন্য দল পাল্টাইনি” টিকিট না পেয়েও আফসোস নেই প্রতীকের

Image

দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে মঙ্গলবার সমস্ত জল্পনার অবসান ঘটলো। প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়া হলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ২৯৪টি আসনের মধ্যে ২৯১টিতে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা। বাকি তিনটি ছেড়ে দেওয়া হয়েছে অনিত থাপার দলের জন্য। 

রাজ্যবাসীদের একাংশ আশা করেছিলেন যে দল পাল্টে টিকিট পাবেন প্রতীক উর রহমান। কিন্তু দিনের শেষে তা হয়নি। ভোটের যুদ্ধে তাঁকে প্রার্থী করে নামানো হয়নি। এই ব্যাপারে এক জনপ্রিয় সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করায় তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, “আমি প্রার্থী হবো বলে রটিয়েছিলেন অনেকে। কিন্তু আজ তা প্রমাণিত হয়ে গেল যে আমি প্রার্থী হওয়ার জন্য দল পাল্টাইনি।”

ঘাসফুল শিবিরকে কৃতজ্ঞতা জানিয়ে প্রতীক বলেন, “কৃতজ্ঞ দলের কাছে। আমার একটাই দাবি ছিল যে প্রার্থী হব না আমি এবং আমার কথা রেখেছে দল।” পাশাপাশি, তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে দল তাঁকে যেভাবে ব্যবহার করবে, তিনি সেভাবেই কাজ করবেন। এছাড়া তিনি মনে করেন যে প্রকাশিত প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে হয়েছে। প্রতীক বলেন, “সর্বস্তরের মানুষ রয়েছেন এই তালিকায়। এটা স্বয়ংসম্পূর্ণ তালিকা। প্রমাণ রয়েছে দূরদর্শিতার।”

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top