• Home
  • জেলার খবর
  • “দীর্ঘদিন কাজ করেছি দলের সৈনিক হিসেবে” প্রার্থী হয়ে মমতা-অভিষেককে ধন্যবাদ কুনালের

“দীর্ঘদিন কাজ করেছি দলের সৈনিক হিসেবে” প্রার্থী হয়ে মমতা-অভিষেককে ধন্যবাদ কুনালের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার পরই তুমুল হইচই পড়েছিল। তারপরই সকলে অপেক্ষা করছিলেন প্রার্থী তালিকার। বিজেপির তরফ থেকে অর্ধেক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বামেদের তরফ থেকেও ১৯২টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। অবশেষে, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও ২৯১ আসনের প্রার্থী ঘোষণা করা হলো। বাকি তিনটি আসনে লড়বে অনিত থাপার দল। নবীন ও প্রবীণের মিশ্রণে তালিকা তৈরি করা হয়েছে। 

সবচেয়ে বড় চমক এই তালিকার বেলেঘাটা থেকে কুনাল ঘোষকে প্রার্থী হিসেবে দাঁড় করানো। খবর জানাজানি হতেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। নিজের অবস্থানে তিনি স্পষ্ট করেছেন যে দল তাঁকে যে ভূমিকা দেবে, তিনি সেই ভূমিকা পালন করবেন। তবে এর সঙ্গে তিনি বিরোধীদেরও হালকায় নিতে চান না।

কুনাল ঘোষ বলেছেন, “আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।” তিনি আরো বলেন, “আমি দীর্ঘদিন কাজ করেছি দলের সৈনিক হিসেবে। বরাবরই বলেছি যে দল আমাকে যেই ভূমিকায় চাইবে, আমি সেটাই পালন করব।” ঘাসফুল শিবিরের কর্মীরা মনে করছেন যে লাগাতার আনুগত্য এবং কঠিন পরিশ্রমের জন্যই তাঁর উপর বিশ্বাস দেখিয়েছে দল। এবার দেখার বিষয় যে বেলেঘাটা থেকে তিনি জয় পান কিনা।

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top