“আবার দেখা হবে” জয় পাকার বার্তা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আবার দেখা হবে। নবান্নে দেখা হবে।” ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চ থেকে জয় পাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তিনি মঞ্চ থেকে জানান যে তিনি দেখে নেবেন কত হামলা বা বদলা নিতে পারে। পাশাপাশি, তিনি সবাইকে লড়াইয়ে থাকতে বলেন।

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “লজ্জা থাকা দরকার। তবে আমরা হামলার বদলে হামলা করবো না। তবে আমরা সহ্য করব না আর। আগে বলেছি বদলা নয়, বদল চাই। এবার বলছি বিজেপি হাটাও।” এরপরই জয় পাকার বার্তা দিয়ে তিনি বলেন, “আবার দেখা হবে। দেখা হবে নবান্নে। দেখবো কত হামলা, কত বদলা নিতে পারো। করতে হবে বিজেপির লোককে ডিএম, চিফ সেক্রেটারি? কেন ভরসা নেই মানুষের উপর। বন্ধুরা লড়াইতে থাকবেন। আমি লড়াইতে। আমি তো যাবই না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “মাথায় রাখবেন প্রধানমন্ত্রী থেকে এই সবকটাকে দায়িত্ব নিতে হবে কোনও ঘটনা ঘটলে। ভোট করতে যেন না পারে বিহার, হরিয়ানা থেকে কাউকে এনে। ছড়াতে না পারে টাকা। পরিবর্তন সংকল্প নাকি ওদের? ধমকানি, চমকানি এজেন্সি নিয়ে এসে? যতই করো হামলা, আবার যুদ্ধ বাংলা। দুরন্ত গতিতে খেলা হবে এবার। ছক্কা মারুন বিজেপিকে। অক্কা করে দিতে হবে ছক্কা মেরে। জিতছে তৃণমূল কংগ্রেস। জিতছে বাংলার মানুষ। রসাতলে যাবে তোমরা, এবার সিট আরও বাড়বে আমাদের। বিনাশ হবে তোমাদের। অসুর কি বিনাশ করতে নামছে মহিষাসুরমর্দিনী। গল্প থেকে যাবে তোমার পরিবর্তন সংকল্প। হবে না তোমার পরিবর্তন। প্রত্যাবর্তন হবে তৃণমূলের। বলে দিলাম আমি, আবার দেখা হবে। নবান্নে দেখা হবে জিতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top