• Home
  • জেলার খবর
  • “ওরা নারী বিরোধী” নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে বিজেপি-কমিশনকে আক্রমণ মমতার

“ওরা নারী বিরোধী” নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে বিজেপি-কমিশনকে আক্রমণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “ওরা নারী বিরোধী” নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে বিজেপি ও কমিশনকে, ডোরিনা ক্রসিংয়ের সবামঞ্চ থেকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নন বেঙ্গলি এফিশিয়েন্টদেরও বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এও দাবি করেন যে গেরুয়া শিবির তাদেরই দায়িত্ব দিয়েছে, যাঁরা তাদের ইশারায় কাজ করবেন। 

মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওরা নারী বিরোধী। ঘাড় ধাক্কা দিয়ে নন্দিনী চক্রবর্তীকে বের করে দিলেন রাত সাড়ে ১২টার পর। রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না বিজেপির দালালি করতে গিয়ে।” এরপর হোম সেক্রেটারি, ডিজি পীযূষ পান্ডে, বিনীত গোয়েলদের মতো  অবাঙালিদের বাদ দেওয়া প্রসঙ্গে তিনি দাবি করেন যে নন বেঙ্গলি এফিশিয়েন্টদেরও বাদ দেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরো দাবি করেন যে বেছে বেছে তাঁদের বসানো হয়েছে যাঁরা বিজেপির ইশারায় কাজ করবেন। তিনি বলেন, “বিনাশকালে বুদ্ধিনাশ এটা। জেনে রাখবেন, যাঁদেরকেই পাঠাবেন তাঁরা কাজ করবেন আমাদের হয়ে, মানুষের হয়ে, বাংলার হয়ে। রাজ্য সরকারের থেকে লিস্ট চাইতেন আগে নিয়ম ছিল। তিনটে করে নাম পাঠানো হতো আমাদের তরফ থেকে। সিলেক্ট করতো ওরা। মগেরমুলুক এ তো। এরা জমিদার, জোরদার। চুন চুনকে মারেঙ্গে, প্রধানমন্ত্রী মিটিংয়ে বলছেন। কিভাবে দেশকে রক্ষা করবেন, আমি ওনাকে বলি। শোভা পায় না আপনার মুখে এটা। মাছের কাঁটা বাছি আমরা। রাজনীতির উকুন বাছেন আপনারা। লিখে নিন। সব পাল্টে দিন, কিন্তু তাতেও বদলাবে না বাংলার সরকার।”

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top