• Home
  • জেলার খবর
  • ভোট ঘোষণার পরই বড় পদক্ষেপ কমিশনের, সরল মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব, চাওয়া হল ভোট পরবর্তী হিংসায় যুক্ত পুলিশদের তালিকা

ভোট ঘোষণার পরই বড় পদক্ষেপ কমিশনের, সরল মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব, চাওয়া হল ভোট পরবর্তী হিংসায় যুক্ত পুলিশদের তালিকা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দেখতে দেখতে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে দুই দফায় ভোট হবে এবং মে মাসের ৪ তারিখে গণনা পর্ব। তবে ঘোষণার পরই বড় পদক্ষেপ নেওয়া হল কমিশনের তরফ থেকে। দ্রুত রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ পুলিশের বেশ কিছু শীর্ষকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। 

নন্দিনী চক্রবর্তীর জায়গায় মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে জগদীশ প্রসাদ মিনার জায়গায় স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব সামলাবেন ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ, যিনি সচিব ছিলেন নারী ও শিশুকল্যাণ দপ্তরের। তাঁকে যোগ করা হয়েছে হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে সোমবার দুপুর তিনটের মধ্যে দায়িত্ব নিতে হবে নয়া মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। কমিশন পুলিশের শীর্ষকর্তাদেরও বদল করতে চলেছে। সোমবার রাজ্যের ডিজি ও কলকাতার নগরপালের বদলের সম্ভাবনা রয়েছে। 

পাশাপাশি, কমিশনের তরফ থেকে চাওয়া হয়েছে সেই পুলিশ আধিকারিকদের তালিকা, যাঁরা যুক্ত ছিলেন ২০২১ এবং ২০২৪এর ভোট পরবর্তী হিংসায়। কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে সোমবার শুনতে ছটার মধ্যে তা জমা দিতে হবে রাজ্য পুলিশের ডিজি ও কমিশনারদের। সেই এলাকাগুলির থানাগুলিতে কারা ওসি ছিলেন, সেই সংক্রান্ত বিস্তারিত তালিকা চাওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখার যে এবার কাদের নাম উঠে আসে এবং সরকারের তরফ থেকেও কী করা হয়।

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top