• Home
  • জেলার খবর
  • জল্পনার অবসান, ঘোষণা বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ

জল্পনার অবসান, ঘোষণা বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অবশেষে সমস্ত জল্পনার অবসান! প্রকাশ্যে এলো বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। কমিশনের তরফ থেকে রবিবার জানিয়ে দেওয়া হলো যে এবার ভোট হবে দুই দফায়। প্রথম দেখায় হবে ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি। প্রথম দফার ভোট হবে এপ্রিল মাসের ২৩ তারিখে এবং দ্বিতীয় দফা ২৯ তারিখে। গণনা পর্ব মে মাসের ৪ তারিখে।

চলতি মাসের ৩০ তারিখে প্রথম দফার ভোটে বিজ্ঞপ্তি জারি হবে। প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল, স্ক্রুটিনি হবে ৭ তারিখে এবং প্রত্যাহারের দিন ৯ তারিখ। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল, স্ক্রুটিনি হবে ১০ তারিখে এবং প্রত্যাহারের দিন ১৩ তারিখ। 

একনজরে প্রথম দফার ভোটের ১৫২টি আসন: কোচবিহার (৯টি আসন), আলিপুরদুয়ার (৫টি আসন), জলপাইগুড়ি (৭টি আসন), কালিম্পং ও দার্জিলিং (৪টি আসন), উত্তর ও দক্ষিণ দিনাজপুর (১৮টি আসন), মালদা ও মুর্শিদাবাদ (৩৪টি আসন), পূর্ব মেদিনীপুর (১৬টি আসন), পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম (১৮টি আসন), পুরুলিয়া (৯টি আসন), বাঁকুড়া (১২টি আসন), পশ্চিম বর্ধমান ও বীরভূম (২০টি আসন)

একনজরে দ্বিতীয় দফার ভোটের ১৪২টি আসন: নদিয়া (১৭টি আসন), উত্তর ২৪ পরগনা (৩৩টি আসন), দক্ষিণ ২৪ পরগনা (৩১টি আসন), কলকাতা (১১টি আসন), হাওড়া (১৬টি আসন), হুগলি (১৮টি আসন) ও পূর্ব বর্ধমান (১৬টি আসন)

বলে রাখা প্রয়োজন, অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট হবে ৯ এপ্রিলে এক দফায় এবং তামিলনাড়ুতে এক দফায় হবে ২৩ তারিখে। বাংলার মতো সেই রাজ্যগুলিতেও গণনা হবে ৪ মেতে।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top