• Home
  • জেলার খবর
  • “সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে” ভোট ঘোষণার আগে মাস্টারস্ট্রোক মমতার

“সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে” ভোট ঘোষণার আগে মাস্টারস্ট্রোক মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করে দেওয়ার কথা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। ভোটের আগে একাধিক ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। একদিকে দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে চলেছে গেরুয়া শিবির। আবার অন্যদিকে এসআইআর, জ্বালানির দাম বাড়ানো থেকে শুরু করে একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে চলেছে ঘাসফুল শিবির। এক কথায়, বাংলা এখন যুদ্ধের ময়দানের আকার নিয়েছে। 

এমন পরিস্থিতিতে আরো এক বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? সোশ্যাল মিডিয়া থেকে তিনি জানান যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে চলতি মাস থেকেই তা পাওয়া যাবে এবং রাজ্য সরকারের তরফ থেকে তা দেওয়া হবে ২০০৯ সালের রোপা অনুযায়ী। 

মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, “আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মা-মাটি-মানুষ সরকার তার প্রতিশ্রুতি পূরণ করেছে সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীদের, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের পাশাপাশি পঞ্চায়েত, পৌর সংস্থা, অন্যান্য স্থানীয় সংস্থা ইত্যাদির মতো আমাদের অন্যান্য অনুদান-সহায়ক প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি। আমাদের অর্থ বিভাগের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে, বর্ণনা করা পদ্ধতি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে তারা পেতে শুরু করবে তাদের রোপা ২০০৯ ডিএ বকেয়া।”

Releated Posts

ভোট-পরবর্তী অশান্তিকে ঘিরে চাঞ্চল্য ফলতায়, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি সমর্থকদের উপর

স্থানীয় পদ্ম শিবিরের সমর্থকদের অভিযোগ, যেহেতু তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে, তাই হামলা চালানো হচ্ছে তাঁদের উপর এবং বাড়িতে…

ByByDebojit Mukherjee May 2, 2026

ফের সুজিত-রথীনকে তলব ইডির

ফের তলব করা হয়েছে দুজনকে

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনার দিন নজর রাখবেন শাহ

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গণনার দিন বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে সল্টলেকের পার্টি অফিসে। সেখান…

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top