• Home
  • জেলার খবর
  • বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় মমতার মাস্টারস্ট্রোক, ভাতাবৃদ্ধি পুরোহিত-মোয়াজ্জেমদের

বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় মমতার মাস্টারস্ট্রোক, ভাতাবৃদ্ধি পুরোহিত-মোয়াজ্জেমদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কদিন পরই বাংলার মাটিতে বিধানসভা নির্বাচন। কিছুক্ষণের মধ্যেই দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা। বর্তমানে গোটা রাজ্যজুড়ে বইছে ভোটের হাওয়া। একাধিক ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বিস্তারিতভাবে বলতে গেলে, রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই বঙ্গ রাজনীতি এক আলাদা রূপ নিতে শুরু করে। বলা ভালো, দিনদিন যুদ্ধের ময়দানের রূপ নিচ্ছে বাংলা।

এমন পরিস্থিতিতে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কী সেই বড় ঘোষণা? রবিবার রাজ্যের পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেল থেকে বিষয়টি তুলে ধরেন। এখানেই শেষ নয়, তিনি আরও জানান যে যে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে পুরোহিত ও মোয়াজ্জেমদের তরফ থেকে, তা গ্রহণ করা হয়েছে।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে আমি ঘোষণা করছি যে ৫০০ টাকা বাড়ানো হয়েছে পুরোহিত ও মোয়াজ্জেমদের ভাতা। আমাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবনকে চালু রাখে এই সম্প্রদায়ের মানুষেরা। এখন থেকে তাঁরা মাস গেলে পাবেন দুই হাজার টাকা করে।” পাশাপাশি, তাঁদের আবেদনপত্র গ্রহণের কথাও তুলে ধরেন তিনি। তাঁর সংযোজন, “আমরা গর্বিত এমন একটি পরিবেশ গড়ে তুলতে, যেখানে প্রত্যেক সম্প্রদায় ও ঐতিহ্যকে প্রাপ্য মর্যাদা ও শক্তি দেওয়া হয়।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবে বেশ খুশি হয়েছেন পুরোহিত ও মোয়াজ্জেমরা।

Releated Posts

‘শহীদ দিবস’ সভাকে ঘিরে লড়াই দুই তৃণমূলের

কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করে ঋতব্রত তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেছেন, ‘‘যারা পরিষদীয় দলই গঠন করতে পারে না বিধানসভায়,…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির গ্রেফতারির দাবি তুললেন কুণাল

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুললেন বেলেঘাটার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

২১শে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট তৃণমূলের

ধর্মতলায় অবস্থিত ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১শে জুলাইয়ের সভা করতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে অনুমতি…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“বিভ্রান্তি ছড়ানো হচ্ছে” ইউসিসি নিয়ে বললেন শমীক

শমীক ভট্টাচার্য বলেন, “অভিন্ন দেওয়ানি বিধিকে ঘিরে ছড়ানো হচ্ছে বিভিন্ন বিভ্রান্তি। এই প্রশ্নে দলের অবস্থান অনেকদিনের পুরোনো এবং…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top