• Home
  • জেলার খবর
  • ভোটের দিনক্ষণ ঘোষণার আগে বড় চাল কমিশনের, রিটার্নিং অফিসারের ভূমিকায় মহাকুমা শাসকরা

ভোটের দিনক্ষণ ঘোষণার আগে বড় চাল কমিশনের, রিটার্নিং অফিসারের ভূমিকায় মহাকুমা শাসকরা

Image

দেবজিৎ মুখার্জি: চলতি বছরে পশ্চিমবঙ্গের মাটিতে হবে বিধানসভা নির্বাচন। বলতে গেলে, আর কদিন পরই হবে। শুধু নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা। সুতরাং এই মুহূর্তে গোটা বাংলাজুড়ে বইছে ভোটের হাওয়া। এমন পরিস্থিতিতে বড় চাল চালল জাতীয় নির্বাচন কমিশন। তাদের তরফ থেকে নেওয়া হয়েছে এক বড় সিদ্ধান্ত। কী সেই সিদ্ধান্ত? এবার জেলাশাসক নয়, এসডিও বা সমমানের আধিকারিকদের নিয়োগ করা হবে রিটার্নিং অফিসার হিসেবে। 

সম্প্রতি, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে রাজ্যের সকল বিধানসভা কেন্দ্রেই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন মহকুমা শাসক বা সমমানের সরকারি আধিকারিকরা। সাধারণ নিয়ম অনুসারে, মহকুমা শাসকদেরই নিয়োগ করা হয় এই পদে। তবে বিগত নির্বাচনগুলিতে কমিশনের তরফ থেকে ডিএমদের নিয়োগ করা হয়েছিল রিটার্নিং অফিসার হিসেবে রাজ্যের বিশেষ অনুরোধে। তবে এবার তারা ফিরে গেল আসল নিয়মে।

এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য নির্বাচন প্রক্রিয়াকে খামতিহীন করা। সমস্ত আসনেই এই নয়া আধিকারিকদের নিয়োগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে কমিশনের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর প্রভাব কেমন পড়বে? সেটাই এখন একটা বড় প্রশ্ন।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top