• Home
  • জেলার খবর
  • “মানুষের নাম কাটার চক্রান্ত করছে” প্রথম বক্তব্যে বিজেপি-কমিশনকে আক্রমণ স্বপ্নার

“মানুষের নাম কাটার চক্রান্ত করছে” প্রথম বক্তব্যে বিজেপি-কমিশনকে আক্রমণ স্বপ্নার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: হাতেগোনা কদিন আগে রাজনীতির ময়দানে পা দিয়েছেন বিশিষ্ট অ্যাথলিট স্বপ্না বর্মন। ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে তিনি তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলেছিলেন এবং দলে যোগ দিয়েছিলেন। সেদিন তিনি জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে তিনি অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, কিভাবে তৃণমূল স্তর থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে এক অন্য জায়গায় নিয়ে গেছেন, তিনি তার প্রশংসা করেছিলেন।

মঙ্গলবার, ১০ মার্চ, ধরনা কর্মসূচির পঞ্চম দিনে স্বপ্না বর্মন মঞ্চ থেকে প্রথমবার বক্তব্য রাখেন। তিনি রাজবংশী ভাষায় নিজের বার্তা দেন এবং কটাক্ষ করেন গেরুয়া শিবির ও নির্বাচন কমিশনকে। তিনি দাবি করণ যে দুজনেই বাংলার মানুষের নাম কাটার চক্রান্ত করছে। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। পাশাপাশি, এও জানান যে সকলে মিলে তৃণমূল সুপ্রিমোর হাত শক্ত করবেন যাতে ঘাসফুল শিবির আসন্ন বিধানসভা নির্বাচনে আরো ভালো ফল করতে পারে।

স্বপ্না বর্মন বলেন, “১৩ দিন হল আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। আমি কৃতজ্ঞ প্রথমবার দিদি আমাকে এত বড় মঞ্চে কথা বলার সুযোগ দিয়েছেন। এখানে এসেছি বাংলার মানুষের অধিকার রক্ষা করার জন্য।” এরপর কমিশন ও বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “মানুষের নাম কাটার চক্রান্ত করছে কেন্দ্র ও কমিশন। তা কিছুতেই মেনে নেবেন না বাংলার মানুষ। শুধু মানুষের উপর এটা অত্যাচার নয়। হত্যা করা হচ্ছে পুরো গণতন্ত্রকে। সকলে মিলে শক্ত করব দিদির হাত। যাতে আরো ভালো ফল হয় ২৬এর নির্বাচনে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top