• Home
  • জেলার খবর
  • “ডাল মে কুচ কালা হে” বোসের পদত্যাগের নেপথ্যে বড় কিছু দেখছেন মমতা

“ডাল মে কুচ কালা হে” বোসের পদত্যাগের নেপথ্যে বড় কিছু দেখছেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি, আচমকার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। বিষয়টি জানাজানি হতেই বিশাল হইচই পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। অনেকেই অনেক কথা বলতে শুরু করেন। অনেকে এমনও মনে করছেন যে চাপে পড়ে তিনি ইস্তাফা দিয়েছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পোস্টে এমন দাবি করেছেন। যদিও গতকাল এই ব্যাপারে বোস পরিষ্কার করে দিয়েছেন যে তিনি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এর নেপথ্যে বড় কিছু রয়েছে, যা তিনি জেনেই ছাড়বেন। 

সোমবার ধর্মতলায় ধরনা মঞ্চের চতুর্থদিন। এদিনও একাধিক ইস্যু তুলে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গ ওঠে সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদ থেকে পদত্যাগেরও। সেই ব্যাপারে তৃণমূল সুপ্রিমো দাবি করেন যে কিছু গর্বর রয়েছে এবং তিনি সেটা জেনেই ছাড়বেন। শুধু তাই নয়, এই বিষয়ে তিনি আরো বেশ কয়েকটি মন্তব্য করেন। 

এদিন কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বিজেপি ভবন হবে লোকভবন। শুধু তাই নয়, তিনি এই প্রশ্নও তোলেন যে টাকা পাচার হবে সেখান থেকে। তৃণমূল সুপ্রিমো বলেন, “ডাল মে কুচ কালা হে। এর কারণ কি, তা আমি জেনেই ছাড়বো।” এবার দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসল কারণ বার করতে পারেন কিনা। কি হয় এই পর্বে আগামীদিনে? এটাই এখন একটা বড় প্রশ্ন।

Scroll to Top