• Home
  • জেলার খবর
  • “অনেক কিছু মেনে চলতে হয় একজন জনপ্রতিনিধিকে” শাহকে জবাব অভিষেকের

“অনেক কিছু মেনে চলতে হয় একজন জনপ্রতিনিধিকে” শাহকে জবাব অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: “অনেক কিছু মেনে চলতে হয় একজন জনপ্রতিনিধিকে” মথুরাপুরের সভা থেকে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তিনি বলেন, ১২ বছর হয়ে যাওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত কোনও সরকারি অনুষ্ঠানে যাননি নিজের লোকসভা কেন্দ্রের বাইরে কারণ তিনি জানেন যে একজন জনপ্রতিনিধিকে মেনে চলতে হয় অনেক কিছু। 

গত ২ মার্চ রায়দিঘির যেই মাঠ থেকে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই মাঠ থেকেই সভা করেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ মার্চ অমিত শাহ এখান থেকে পরিবর্তন যাত্রা শুরু করেছিলেন এবং ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি স্লোগান তুলেছিলেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।

রবিবার সেই মাঠ থেকে জনসভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে অলআউট আক্রমণ করেন। অমিত শাহ যে দাবি করেছিলেন যে এবার তৃণমূল কংগ্রেস জয় পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন চলবে, সেই ব্যাপারে জবাব দেন তিনি। ঘাসফুল শিবিরের সেনাপতির বক্তব্য, তিনি ১২ বছর হয়ে গেছেন সাংসদ হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত নিজের লোকসভা কেন্দ্রের বাইরে কোনও সরকারি যাননি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ২০১৪ সালের সাংসদ হয়েছি সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এটা ২০২৬ সাল। ১২ বছর হয়ে গিয়েছে।” এর সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “আজ পর্যন্ত কোনও সরকারি অনুষ্ঠানে যাইনি আমার লোকসভা কেন্দ্রের বাইরে। যাইনি কোনও শিল্পসম্মেলন, খেলা, মেলায়। যাইনি কোনও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ফিল্ম ফেস্টিভ্যাল, কার্নিভ্যালে।” ঘাসফুল শিবিরের সেনাপতির সাফ কথা, “কারণ আমি জানি যে অনেক কিছু মেনে চলতে হয় একজন জনপ্রতিনিধিকে।” এর সঙ্গে জয় শাহের প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন যে তিনি তিনবার বিপুল ভোটে জিতেছেন, কিন্তু জয় শাহ কোন অগ্নিপরীক্ষা দিয়ে আইসিসির প্রেসিডেন্ট হয়েছেন? তাঁর বক্তব্য, “অমিত শাহ আমি জানতে চাই যে আপনার ছেলে আইসিসির প্রেসিডেন্ট হয়েছেন কোন অগ্নিপরীক্ষা দিয়ে মানুষকে বলুন।”

বলে রাখা ভালো, এর আগে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একে অপরকে কটাক্ষ করেছেন। ভোটের আগে যে এই লড়াইয়ের জল আরো অনেকদূর গড়াবে, তা না বললেও বোঝা যায়। এবার দেখার বিষয় যে আগে কি হয়।

Releated Posts

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top