• Home
  • বিদেশ
  • “প্রথমে ইরানে হামলার পরিকল্পনার কথা জানতো না আমেরিকা” বিস্ফোরক তথ্য কার্টজের

“প্রথমে ইরানে হামলার পরিকল্পনার কথা জানতো না আমেরিকা” বিস্ফোরক তথ্য কার্টজের

Image

নিউজ ডেস্ক: এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ। এই সংঘাত ব্যাপক তোলপাড় ফেলেছে গোটা বিশ্বে। বিস্তারিতভাবে বলতে গেলে, এই সংঘাত থামাতে আগ্রহ প্রকাশ করা হয়েছে বহু দেশের তরফ থেকে। কিন্তু দিন যত যাচ্ছে, ততই উগ্র থেকে উগ্রতর হয়ে উঠছে এই যুদ্ধ। মধ্যপ্রাচ্যের অবস্থা এই মুহূর্তে বেশ শোচনীয়। 

এই পরিস্থিতিতে সম্প্রতি এক অনুষ্ঠানে বিস্ফোরক তথ্য তুলে ধরেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টজ। তিনি জানান যে গত বছর নভেম্বর মাসে গোপন বৈঠক করা হয়েছিল এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২৬ সালে জুন মাসে অভিযান চালানো হবে। প্রথমে এই ব্যাপারে আমেরিকাকে কিছু বলা হয়নি। তিনি বলেন, “আমরা ঠিক করেছিলাম যে খামেনেইকে শেষ করা হবে। দরকারে একাই অভিযান চালানো হবে। আমাদের সেই ক্ষমতা রয়েছে একা এই অভিযান শেষ করার।”

তবে ডিসেম্বর মাসের শেষে যখন ইরানের জনতা সেখানকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন, তখন পরিস্থিতি পাল্টে যায়। অজস্র মানুষ পথে নেমেছিলেন। কার্টজের বক্তব্য অনুসারে, আমেরিকা ও ইসরাইল এই পরিস্থিতি দেখে সতর্ক হয়ে ওঠে। মনে করা হচ্ছিল যে ইরান দুই দেশের উপর অ্যাডভান্স হামলা করতে পারে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে এগিয়ে আনা হয় আক্রমণের দিনক্ষণ।

কার্টজ স্পষ্ট জানান, এবার যে হামলা চালানো হয়েছে, তা তিনগুণ বেশি শক্তিশালী গতবারের চেয়ে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু ইরানের মিসাইল ডিপো বা নিউক্লিয়ার বেস ধ্বংস করা নয়, বরং এমন এক পরিস্থিতি তৈরি করা যাতে সেখানকার সরকারকে ভেঙে দিতে পারে সেখানকার সাধারণ মানুষ।” নেতানিয়াহুর দেশের মন্ত্রীর বক্তব্য, “আমরা চাই এই শাসন খতম করুক ইরানের মানুষ। সেই রাস্তাটা আরো পরিষ্কার করে দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে।” এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। প্রসঙ্গত, এই নিয়ে সপ্তম দিনে পড়েছে যুদ্ধ।

Releated Posts

ভারতীয় নাবিক মৃত্যু নিয়ে রুবিও-জয়শঙ্করের কথা, নিন্দা জানান বিদেশমন্ত্রী

হরমুজে তেল নিয়ে যাওয়া জাহাজের উপর আক্রমণ ও তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল জাতীয় ও…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইতিহাস হয়ে যাবে নাকি থাকবে ভূগোলে” পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

উপেন্দ্র দ্বিবেদি বলেন, “আমি স্পষ্টভাবে বলেছি যে যদি জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রাখে ভারতের…

ByByHafizur Rahaman May 16, 2026

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের…

ByByHafizur Rahaman May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top