• Home
  • জেলার খবর
  • “যতদিন বেঁচে আছেন, ততদিন তিনি সেরা” মঞ্চ থেকে মমতার প্রশংসা কল্যাণের

“যতদিন বেঁচে আছেন, ততদিন তিনি সেরা” মঞ্চ থেকে মমতার প্রশংসা কল্যাণের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, ততদিন তিনি সেরা মুখ্যমন্ত্রী” ধর্না মঞ্চ থেকে বড় মন্তব্য তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তৃণমূল সুপ্রিমো এবং গণতন্ত্র সমার্থক। শুধু তাই নয়, এদিন মঞ্চ থেকে তৃণমূল সাংসদ এও দাবি করেন যে মোদিরা আসবেন-যাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী এবং একমাত্র ভরসা আমজনতার।

সম্প্রতি, প্রকাশিত হয়েছে এসআইআরের অসমাপ্ত চূড়ান্ত তালিকা। তাতে দেখা গিয়েছে যে বাদ গিয়েছে প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম। এখানেই শেষ নয়, আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছেন ৬০ লক্ষেরও বেশি ভোটার। বিষয়টি জনসম্মুখে আসতেই তীব্র কটাক্ষ করা হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে শুক্রবার, ৬ মার্চ, প্রতিবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রভাবশালী নেতারা ধর্মতলায় ধরনায় বসবেন।

ঘোষণা অনুযায়ী এদিন ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের একাধিক প্রভাবশালী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও। মঞ্চ থেকে তিনি গেরুয়া শিবির ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। এরপর বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি তিনিও বিজেপি ও নির্বাচন কমিশনকে একহাত নেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন, ততদিন তিনি সেরা মুখ্যমন্ত্রী। আজ সমার্থক মমতা বন্দ্যোপাধ্যায় ও গণতন্ত্র।” তৃণমূল সুপ্রিমোর প্রশংসা করে তিনি আরো দাবি করেন, “বিজেপি বা মোদীরা সাময়িক। তা আসবে-যাবে। কিন্তু স্থায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই শুধু ভরসা সাধারণ মানুষের।” কমিশনকে একহাত নিয়ে তিনি বলেন, “ইতিহাসে প্রথমবার হস্তক্ষেপ করতে হয়েছে শীর্ষ আদালতকে এবং নিয়োগ করতে হয়েছে জুডিশিয়াল অফিসার কমিশনের অপদার্থতার জন্য। আজ বিভ্রান্ত মানুষ, অনেকে আত্মহত্যা করছেন, কেন তাঁদের নাম বাদ গেল এই চিন্তায়।” পাশাপাশি, তিনি জুডিশিয়াল অফিসারদের অনুরোধ জানান শীঘ্র এবং নিরপেক্ষতার সঙ্গে ৬০ লক্ষ বৈধ ভোটারের নামের বিষয়টি ব্যবস্থা করার।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top