• Home
  • জেলার খবর
  • এসআইআর চলাকালীন মৃতদের পরিবারের দিকে সাহায্যের হাত রাজ্যের, দেওয়া হবে সরকারি চাকরি

এসআইআর চলাকালীন মৃতদের পরিবারের দিকে সাহায্যের হাত রাজ্যের, দেওয়া হবে সরকারি চাকরি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসআইআর চালু হওয়ার পর থেকে ব্যাপক তোলপাড় চলছে গোটা রাজ্যে। এই কাজ চলাকালীন চাপ, আতঙ্ক থেকে শুরু করে একাধিক কারণে সাধারণ মানুষের পাশাপাশি মৃত্যু হয়েছে বিএলওদের। এর জন্য প্রতিনিয়তই কমিশনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, সরকারের তরফ থেকে প্রথমদিন থেকেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

তবে এবার এক বড় সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের তরফ থেকে। কী সেই বড় সিদ্ধান্ত? সূত্র মারফত জানা গিয়েছে যে যাঁরা এসআইআর চলাকালীন প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারগুলিকে সরকারি চাকরি দেওয়া হবে। জানা গিয়েছে যে বৃহস্পতিবার এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার তরফ থেকে। মোট ৬১ জনের পরিবারকে সরকারি চাকরি দেওয়া হবে।

গত অক্টোবর মাসে রাজ্যে এসআইআর চালু হয়েছে। চলতি মাসের শেষ দিনে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে এই অল্প সময়ের মধ্যে পুরো কাজ শেষ করাটা একেবারে এক বড়সড় চ্যালেঞ্জ বিএলও, ইআরও, ডিআরওদের কাছে। সমস্ত চাপ সামলে সবটা নিখুঁতভাবে করা কঠিন হয়ে উঠেছে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের জন্য। তাঁদের অনেকে চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন। আবার অনেকে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, এসআইআরের আতঙ্কে বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। কেউ আত্মহত্যা করেছেন, আবার কেউ আতঙ্কে মারা গিয়েছেন। সবমিলিয়ে, সেই সংখ্যা ছাড়িয়েছে ১০০।

তবে সরকারি কাজ করতে গিয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের অবস্থা এই মুহূর্তে শোচনীয় আর্থিক সংকটের জেরে। তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সুত্র মারফত জানা গিয়েছে যে মৃত সরকারী আধিকারিকদের পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরি। তবে কোন দপ্তরে দেওয়া হবে বা কবে নিয়োগপত্র দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে। এবার দেখার বিষয় যে আগে কি হয়।

Releated Posts

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও কড়া কমিশন!

নির্বাচনী কর্তারা জানিয়েছেন, যতদিন দরকার তাদের রাখা হতে পারে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভোট-পরবর্তী সময়ে…

ByByDebojit Mukherjee May 2, 2026

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top