• Home
  • খেলা
  • ফের ঘরের মাঠে জয় মোহনবাগানের, এবারের শিকার চেন্নাই

ফের ঘরের মাঠে জয় মোহনবাগানের, এবারের শিকার চেন্নাই

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের ঘরের মাঠে জয় মোহনবাগানের। চলতি আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল সবুজ-মেরুন শিবির। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত, গত ম্যাচের মত, ডমিনেটিং ফুটবল খেলেছেন মোহনবাগানের ফুটবলাররা। প্রথম মিনিট থেকেই চাপে রেখেছিল চেন্নাইকে। যদিও চেন্নাইয়ের কাছেও একাধিক সুযোগ আসে গোল  হাকানোর, কিন্তু সেগুলি কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে, মোহনবাগান গোটা ম্যাচজুড়ে করে গেছে আক্রমণের পর আক্রমণ। বিস্তারিতভাবে বলতে গেলে, এদিন চেন্নাইয়ের ফুটবলারদের মুখে চাপ রীতিমতো ফুটে উঠছিল। 

সোমবার ম্যাচটি খেলা হয় মোহনবাগানের ঘরের মাঠ সল্টলেক স্টেডিয়ামে। এবারও ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করে সবুজ-মেরুন শিবির। তাদের তরফ থেকে লাগাতার চেষ্টা করা হয় চেন্নাইয়ের রক্ষণভাগ ভেদ করার। তবে তা কোনোভাবে রুখে দিচ্ছিলেন চেন্নাইয়ের রক্ষণভাগ। তবে প্রথমার্ধ শেষ হওয়ার অন্তিম লগ্নে চেন্নাইয়ের উপর আঘাত আনে মোহনবাগান। গোল করে দলকে এগিয়ে দেন ম্যাক্ল্যারেন। তবে চেন্নাইয়ের তরফ থেকেও চেষ্টা করা হয় গোল করার প্রথমার্ধে। হাতেগোনা কয়েকটি সুযোগ এসেছিল গোল হাকানোর। তবে সেগুলি কাজে লাগাতে সফল হননি দলের ফুটবলাররা। অবশেষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে থাকে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। সেই প্রথমার্ধের মত আক্রমণের পর আক্রমণ করতে থাকে সবুজ-মেরুন দলের ফুটবলাররা। তবে কোনোভাবে গোল করতে পারছিলেন না। অবশেষে ৬৫ মিনিটের মাথায় তারা দ্বিতীয় গোলটি পায়। ব্যবধান বাড়িয়ে দেন পেট্রাটোস। এরপরও আক্রমণ জারি রাখে তারা। তৃতীয় গোল পাওয়ার জন্য লাগাতার চেষ্টা করতে থাকে। অন্যদিকে, এবারও আপ্রাণ চেষ্টা করে চেন্নাই গোলশোধ করার। কিন্তু কোনভাবেই তা সফল হতে দেয়নি বাগানের ডিফেন্স। অবশেষে ২-০ ফলাফল নিয়ে ম্যাচ জিতে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন মোহনবাগানের ফুটবলাররা। অন্যদিকে, এই পরাজয়ের জেরে বেশ হতাশ হয় চেন্নাই। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতেও একইভাবে পারফর্ম করতে পারেন কিনা বাগানের ফুটবলাররা। কি হয় আগে, সেটাই এখন দেখার।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top