• Home
  • খেলা
  • ভারতের বিরুদ্ধে জিম্বাবয়েকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখতে চান রাহুল

ভারতের বিরুদ্ধে জিম্বাবয়েকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখতে চান রাহুল

Image

দেবজিৎ মুখার্জি: এবারও ফেভারিট হয়ে ফাইনালে নামবে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ভারত ফাইনাল খেলবে, তা মেনে নেন দলের প্রাক্তন হেড কোচ, তথা দেশের প্রাক্তন তারকা ক্রিকেটের, রাহুল দ্রাবিড়। তবে তাদের বিপক্ষে যে দলের উল্লেখ করলেন তিনি, তা বেশ চমকে দেওয়ার মতো। কার কথা বললেন প্রাক্তন হেড স্যার? রাহুলের মতে, জিম্বাবয়ে ফাইনাল খেললে ভালো হয়।

২০২৪ সালে যখন ভারতীয় ক্রিকেট দল দীর্ঘ ১৭ বছর পর কুড়ি ওভারে বিশ্বকাপ জেতে রোহিত শর্মার নেতৃত্বে, তখন দলের হেড কোচের ভূমিকায় ছিলেন রাহুল দ্রাবিড়। একটা লম্বা সময়ের পর ভারতের ঝুলিতে আইসিসির কোনও ট্রফি ওঠে। এবারও রাহুল মনে করছেন যে ভারত ফেভারিট হয়ে নামবে ফাইনালে। তবে তিনি চান জিম্বাবয়ের মতো কোনও কমজোর দল তাদের বিরুদ্ধে খেলতে নামুক। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রাহুল বলেছেন, “আমি চাই ভারতের বিরুদ্ধে যেকোনও দল ফাইনালে উঠুক। তবে একটু কমজোরি দল উঠলে ভালো হয়। আচ্ছা কেমন হয় জিম্বাবয়ে উঠলে? দারুন ব্যাপার হবে ওদের ক্রিকেটের জন্য। খুব ভালো হবে যদি ওরা সত্যিই ফাইনালে উঠতে পারে।” চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবয়ে বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। এখনো পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে তারা। শুধু তাই নয়, যে মানে ক্রিকেট তারা তুলে ধরেছে, তা দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। 

টিম ইন্ডিয়ার প্রশংসা করে রাহুল দ্রাবিড় বলেন, “ভারতের একটা বড় সুবিধা হল যে ১-২ জনের উপর আমরা নির্ভর করি না। ব্যাটিং গভীরতা রয়েছে পুরো দলের।” যদিও এর সঙ্গে রাহুল সাবধান করেন, “এটা যে টি-টোয়েন্টি, তা মনে রাখা দরকার। সবচেয়ে স্পর্শকাতর ফরম্যাট ক্রিকেটের। কোচ হিসেবে আমি জানি যে যেকোনও দল হারতে পারে। আসলে অপ্রত্যাশিত কান্ড ঘটে টি-টোয়েন্টি ক্রিকেটে।” এবার দেখার বিষয় যে রাহুল যা বলছেন, তা মেলে কিনা।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top