• Home
  • দেশ
  • “মুগ্ধ হয়েছেন বিশ্বের একাধিক নেতা” এআই সম্মেলন নিয়ে দাবি মোদির

“মুগ্ধ হয়েছেন বিশ্বের একাধিক নেতা” এআই সম্মেলন নিয়ে দাবি মোদির

Image

দেবজিৎ মুখার্জি: “এআই সম্মেলনে মুগ্ধ হয়েছেন বিশ্বের একাধিক নেতা” রবিবার ‘মন কি বাত’এর ১৩১তম পর্বে এমনটাই দাবি করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বক্তব্য তাঁর? এদিন প্রধানমন্ত্রী দাবি করেন যে ভারতবর্ষের যে ক্ষমতা, তা গোটা বিশ্ব দেখেছে এআই সম্মেলনে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে উপস্থিত সকল বিশ্বনেতারা চমকে গিয়েছেন প্রযুক্তির মাধ্যমে দেশের প্রাচীন জ্ঞান জোগাড় করা দেখে।

চলতি মাসের, অর্থাৎ ফেব্রুয়ারী ১৬ থেকে ২০ তারিখ দিল্লিতে হয়েছিল এআই আন্তর্জাতিক সম্মেলন। সেখানে বিশ্বের বহু নেতা উপস্থিত হয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিউম্যান-সেন্ট্রিক এআইয়ের মাধ্যমে ভারতের ‘মানব ভিশন’এর সঙ্গে পরিচয় করান। অনেকেই এর প্রশংসা করেন। বিষয়টিকে ঘিরে রাজনৈতিক তরজাও হয়েছে। তবে তা সত্ত্বেও এই সম্মেলন সফল বলে দাবি করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। 

এই বিষয়টি নিয়ে রবিবার ‘মন কি বাত’এর ১৩১তম পর্বে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “বিশ্বের অনেক নেতা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। দুটি বিষয় দেখে তাঁরা মুগ্ধ হয়েছেন। প্রথমটি তুলে ধরা হয়েছিল আমলের বুথে। এতে ব্যাখ্যা করা হয় কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তা করেছে পশুদের চিকিৎসায় এবং কৃষকরা কিভাবে এআই থেকে লাভ করেছেন।”

প্রধানমন্ত্রীর সংযোজন, “দ্বিতীয়টির যোগ রয়েছে দেশের সংস্কৃতির সঙ্গে। বিশ্ব নেতারা দেখে চমকে গিয়েছেন কিভাবে এআই ব্যবহার করে জোগাড় করা হচ্ছে প্রাচীন গ্রন্থ, পুঁথি এবং পাণ্ডুলিপি জোগাড়ের ক্ষেত্রে।” তিনি আরো বলেন, “এই সম্মেলনে ভারত সকলের সামনে এনেছে তিনটি দেশীয় প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। বেশ তাৎপর্যপূর্ণ ছিল ভারতে হওয়া এই সম্মেলনটি।”

প্রসঙ্গত, শুক্রবার যখন এআই সম্মেলন চলছিল এবং সংস্থার প্রধানদের বক্তব্য চলাকালীন হইচই হয় কক্ষের বাইরে। তা শুনে উপস্থিত সকলে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে কিছু ব্যক্তি জামা খুলে হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁরা হাত শিবির, অর্থাৎ কংগ্রেসের কর্মী। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রতিবাদ জানাতে ইন্দোরে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। দুই পক্ষের এই লড়াইয়ে সাংবাদিক থেকে শুরু করে পুলিশ আধিকারিক সহ আরো অনেকে আহত হয়েছেন। সেই ঘটনায় বেশ কয়েকটি এফআইআরও দায়ের করা হয়েছে।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top