• Home
  • দেশ
  • “ওদের কপালে দুঃখ আছে……” মিয়াঁদের নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য হিমান্তের

“ওদের কপালে দুঃখ আছে……” মিয়াঁদের নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য হিমান্তের

Image

দেবজিৎ মুখার্জি: ফের মিয়াঁদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। রবিবার তিনি রাজ্যের মিয়াঁদের বাংলাদেশী তকমা দেন। তাঁর বক্তব্য, তাঁরা আসলে বাংলাদেশী এবং তাঁরা রাজ্যে এসেছে খুলনা থেকে। এখানেই শেষ নয়, এর চেয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বিস্তারিতভাবে বলতে গেলে, রীতিমতো হুমকি দেন হিমান্ত। তাঁর সাফ কথা, তিনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন দুঃখ থাকবে মিয়াঁদের কপালে।

হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, “আমাদের যে মিয়াঁরা ভোট দেবে না, সেটা আমার জানা। ওদের উচিত ভোট দেওয়া বাংলাদেশে গিয়ে।” এরপরই সরাসরি হুমকি দিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “যতদিন আমি অসমের মুখ্যমন্ত্রী থাকবো, ততদিন ওদের কপালে দুঃখ আছে। শান্তিতে থাকতে পারবে না ওরা এখানে।” তাঁদের রাজ্যছাড়া করার মন্তব্যও করেন হিমান্ত। তিনি বলেন, “আমরা যদি ওদের জন্য সমস্যা তৈরি করি, তাহলেই অসম ছেড়ে ওরা চলে যাবে।”

যদিও এই ধরনের উস্কানিমূলক বা বিতর্কিত মন্তব্য এই প্রথমবার করেননি অসম মুখ্যমন্ত্রী। কদিন আগেও এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। হিমান্ত বিশ্ব শর্মা বলেছিলেন, “আমাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে ভোট না দিতে পারে মিয়াঁরা। যদিও এটা প্রাথমিক পর্যায়ের কাজ ছিল। যখন রাজ্যে এসআইআর হবে, তখন ভোটার তালিকা থেকে বাদ পড়বে ৪-৫ লক্ষ মিয়াঁ।”

তবে এর পাল্টাও দেওয়া হয়েছিল তাঁকে। এআইডিইউএফ প্রধান বদরুদ্দিন আজমল বলেছিলেন, “খুবই দুর্ভাগ্যের এটা। আমি হাতজোড় করে বলতে চাই যে উনি যেন দয়া করে ওনার কথা ফিরিয়ে নেন। নাহলে আপনার ভোট ডুবিয়ে দেবে মিয়াঁরা। কোনকিছুতে ভয় নেই মিয়াঁদের। আজ আপনি মিয়াঁ মুসলিমদের অপমান করছেন ক্ষমতার লোভে। এভাবে কোনও সম্প্রদায়কে অপমান করা যায় না।”

অন্যদিকে, রাজ্যে কংগ্রেসের মুখপাত্র জেহেরুল ইসলামও নিজের মত জানিয়েছিলেন এই বিষয়ে। তিনি বলেছিলেন, “মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোনও সম্প্রদায়কে অপমান করেননি এক মিয়াঁ রিকশাওয়ালাকে ৫ টাকার জায়গায় ৪ টাকা দিতে বলে। উনি সকল দরিদ্র ও দুর্দশা নিয়ে বাঁচা মানুষদের অপমান করেছেন, যাঁরা রিক্সা চালান অর্থ উপার্জনের জন্য।” তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে কতটা অসম্মানজনক মন্তব্য করেছেন অসম বিজেপি সুপ্রিমো।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top