• Home
  • জেলার খবর
  • হুমায়ুন-সেলিম বৈঠক নিয়ে সমালোচনা কংগ্রেসের

হুমায়ুন-সেলিম বৈঠক নিয়ে সমালোচনা কংগ্রেসের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: হুমায়ুন কবীর ও মহাম্মদ সেলিমের বৈঠক নিয়ে এবার ময়দানে নামল হাত শিবির। দলের প্রয়াত নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র সমাজমাধ্যম থেকে এই বিষয়ে একহাত নেন সিপিএমকে। তাদের কটাক্ষ করে তিনি প্রশ্ন শুনে নেন যে ধর্মনিরপেক্ষতা শব্দটা কি তুলে দেওয়া হল বঙ্গ রাজনীতি থেকে? এই পোস্ট ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনি। বলা যায়, পোস্ট করার সঙ্গেই ছড়িয়ে পড়েছে চারিদিকে।

কী লিখেছেন রোহন? নিজের ফেসবুক থেকে প্রদেশ কংগ্রেসের নেতা লেখেন, “এমএলএ হওয়ার জন্য এতটাই মরিয়া হতে হয় যে, ভাগীরথীতে হিন্দুদের লাশ ফেলে দেওয়ার কথা বলা এক রাজনৈতিক দেউলিয়ার সঙ্গে বৈঠকে বসতে হয়? বিষয়—জোট ও আসন সমঝোতা।” এরপরই তাঁর প্রশ্ন, “বাংলার রাজনীতি থেকে তাহলে কি ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটাই তুলে দেওয়া হলো?”

বলে রাখা ভালো, জোট নিয়ে দীর্ঘদিন ধরেই বাম ও কংগ্রেসের মধ্যে চলছে মতপার্থক্য। সম্প্রতি, মালদার এক সভা থেকে হাত শিবিরকে আক্রমণ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তবে কংগ্রেসও ছেড়ে কথা বলেনি। তারাও বামেদের পাল্টা জবাব দিয়েছে। দলের মুখপাত্র অশোক ভট্টাচার্য সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন যেন তাদের বিষয়ে অযথা না মাথা গলায় সিপিএম।

উল্লেখ্য, বুধবার শহরের এক হোটেলে বৈঠক হয় সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির প্রধান, তথা সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, হুমায়ুন কবিরের। দুজনের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয় এবং আলোচনা হয়েছে জোট নিয়ে। যদিও জোটের পথে হাঁটা হবে কিনা, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি সেলিম। অন্যদিকে, হুমায়ুন কবীর স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি বামেদের সঙ্গে জোট করতে প্রস্তুত। 

Releated Posts

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই…

ByByDebojit Mukherjee May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top