• Home
  • খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে ২০২৩ সালের কথা মনে করালেন দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে ২০২৩ সালের কথা মনে করালেন দ্রাবিড়

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন দলের প্রাক্তন তারকা ক্রিকেটার, তথা প্রাক্তন হেড কোচ, রাহুল দ্রাবিড়। কী বললেন তিনি? মঙ্গলবার এক অনুষ্ঠান থেকে তিনি জানালেন যে দল যতই শক্তিশালী হোক না কেন, একটা খারাপ দিন সবকিছু নষ্ট করে দিতে পারে। প্রাক্তন অধিনায়ক ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের কথা মনে করিয়ে দেন।

রাহুল দ্রাবিড় বলেন, “খুবই শক্তিশালী টিম ইন্ডিয়া। কিন্তু যতই শক্তিশালী হোক না কেন দল, একটা খারাপ দিন সবকিছু নষ্ট করে দিতে পারে। অবশ্যই টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে ফেভারিট টিম ইন্ডিয়া। অবশ্যই সেমিফাইনাল অবধি যাওয়া উচিত ভারতের। কিন্তু আমার খারাপ অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে ওই নির্দিষ্ট দিনে যেই দল ভালো খেলবে, তার উপর নির্ভর করবে সবটা। আপনার স্বপ্ন উল্টে যেতে পারে একটা ভালো ইনিংসে।”

প্রসঙ্গত, এই পর্যন্ত দুবার কুড়ি ওভারের বিশ্বকাপ নিজেদের ঝুলিতে তুলেছে টিম ইন্ডিয়া। প্রথমটি ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবং দ্বিতীয়টি ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে। বর্তমানে দল ভালই ছন্দে রয়েছে। ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নিয়েছে তারা প্রথম তিনটি ম্যাচ জিতে। দলের সকল ক্রিকেটারই ভালো ছন্দে রয়েছেন। এবার দেখার বিষয় যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও নিজেদের নামে ট্রফি করতে পারি কিনা। এবারো যে দল নিয়ে খেলতে নামা হচ্ছে, তাতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে এবারও জয় নিশ্চিত। এবার দেখার যে কি হয় শেষ পর্যন্ত।

Releated Posts

“আরও একটি বড় সিরিজ হতে চলেছে” ইংল্যান্ড সিরিজ নিয়ে বললেন গিল

শুভমান গিল বলেন, “ইংল্যান্ডের পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির সাথে কিছুটা বেশি মিলবে, পুরোপুরি একরকম না হলেও বেশ কাছাকাছি।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

প্রসিদ্ধের বিধ্বংসী বোলিংয়ে হোয়াইটওয়াশ আফগানিস্তান

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ ৩-০ দিয়ে শেষ করল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। শনিবার সিরিজের তৃতীয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top