• Home
  • খেলা
  • আউট অফ ফর্ম সঞ্জু হয়েছে মাথাব্যাথা, তবুও চিন্তিত নন মর্কেল

আউট অফ ফর্ম সঞ্জু হয়েছে মাথাব্যাথা, তবুও চিন্তিত নন মর্কেল

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন ২০ ওভারের বিশ্বকাপের আগে আর মাত্র দুটো ম্যাচ টিম ইন্ডিয়ার হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আর মাত্র দুটো ম্যাচ বাকি। ইতিমধ্যেই সিরিজ নিজেদের দখলে করেছে ভারত। তবুও শেষ দুটি ম্যাচ জিতে যে তারা বিশ্বকাপ খেলতে নামতে চাইবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বর্তমানে যেভাবে পারফর্ম করছে গোটা দল, তাতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে এবারের বিশ্বকাপও যাবে সূর্যকুমার যাদবদের ঝুলিতে। এক কথায় বলতে গেলে, ভারতকেই প্রধান দাবেদার হিসেবে ধরা হচ্ছে।

চলতি সিরিজে দলের সকল ক্রিকেটার মোটামুটি ভালই পারফর্ম করেছেন। দীর্ঘদিন ধরে চিন্তার কারণ ছিল অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। তবে গত দুটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে রান। অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। পাশাপাশি, বহুদিন পর জাতীয় দলে ফেরা ঈশান কিষানও ব্যাট হাতে সফল। প্রথম ম্যাচটি বাদ দিয়ে বাকি দুটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে রান। একটি ম্যাচে অর্ধশতরানো করেছেন তিনি। 

তবে চিন্তার কারণ হয়ে উঠেছে ওপেনার সঞ্জু স্যামসনের ফর্ম। প্রথম তিনটি ম্যাচে তিনি রান পাননি। তিন ম্যাচ মিলিয়ে এই পর্যন্ত তাঁর রান ১৬। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ওপেন করতে পাঠানো সত্বেও তিনি প্রত্যাশা মতো ফল দিতে পারেননি। সব মিলিয়ে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি একটি চিন্তার কারণ হয়ে উঠেছে। যদিও দলের বোলিং কোচ মর্নে মরকেল তা মানতে নারাজ। তিনি মনে করেন তাঁর বড় রান পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 

টিম ইন্ডিয়ার বোলিং কোচ বলেন, “মাত্র একটা ইনিংস দূরে সঞ্জু নিজের চেনা ছন্দে ফেরা থেকে। ফর্ম নিয়ে চিন্তা নেই আমাদের। দলের লক্ষ্য বিশ্বকাপের আগে সকল ক্রিকেটারকে নিজেদের সেরা ছন্দে নিয়ে আসা।” অনুশীলনে কেমন ব্যাটিং করছেন সঞ্জু, সেই ব্যাপারেও জানান মর্কেল। তিনি বলেন, “ট্রেনিংয়ে ও ভালো ছন্দে আছে। ও বড় শটও খেলছে। তাই সময়ের অপেক্ষা ওর বড় রান পাওয়ার বিষয়টা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top