• Home
  • খেলা
  • “বাংলাদেশকে উস্কানি দিচ্ছে পাকিস্তান” শত্রুদেশকে দায়ী করলেন রাজীব শুক্লা

“বাংলাদেশকে উস্কানি দিচ্ছে পাকিস্তান” শত্রুদেশকে দায়ী করলেন রাজীব শুক্লা

Image

দেবজিৎ মুখার্জি: সমগ্র ক্রিকেট মহলে এখন এক বড় আলোচনার বিষয়, কিছুদিন বাদে শুরু হতে চলা, ২০ ওভারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া। আইসিসির এই কড়া পথে হাঁটা দেখে যেমন প্রশংসায় পঞ্চমুখ অনেকে, তেমনি অনেকে আবার স্তম্ভিতও। তাদের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। তারই মাঝে শুরু হয়েছে পাকিস্তানের ড্রামা। তারাও দাবি করছে যে সরকার নির্দেশ দিলে তারাও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে। 

এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। কী বললেন তিনি? সংবাদমাধ্যম এএনআইকে সাক্ষাৎকার দেন তিনি এবং এই বিষয়ে নিজের অবস্থান জানান। তাঁর সাফ কথা, বাংলাদেশে খেলুক, তা চেয়েছিল ভারত। কিন্তু তাদের ভুল পথে চালিত করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষদের উপর করা পাকিস্তানের অত্যাচারের কথাও মনে করিয়ে দেন তিনি।

রাজীব শুক্লা বলেন, “বাংলাদেশ খেলুক, সেটা আমরা চেয়েছিলাম। আমাদের তরফ থেকে ওদের আশ্বাস দেওয়া হয়েছিল যে ওরা পুরো নিরাপত্তা পাবে। কোনও সমস্যা হবে না। তারপরেও দল পাঠায়নি ওরা। বাংলাদেশ সরকারের তরফ থেকে জোর দেওয়া হয়েছিল শুধুমাত্র শ্রীলঙ্কায় খেলার। শেষ মুহূর্তে ভেন্যু পাল্টানো সম্ভব নয়। সেই কারণে ওদের বাদ পড়তে হয়েছে।”

তিনি আরো বলেন, “ওদের মিথ্যে আশা দেখাচ্ছিল পাকিস্তান। জড়িত নেই নিজেরা কিন্তু অকারনে পাকিস্তান উস্কানি দিচ্ছে বাংলাদেশকে। গোটা বিশ্ব জানে যে যখন ভাগ হয়েছিল দেশ, তখন কিভাবে বাংলাদেশীদের উপর অত্যাচার চালিয়েছিল পাকিস্তান। এখন নাটক করছে ওদের শুভাকাঙ্ক্ষী সেজে পাশে দাঁড়ানোর। এটা পুরোপুরিই ভুল।” এবার দেখার বিষয় যে এর প্রভাব আগামীদিনে কিভাবে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top