• Home
  • খেলা
  • বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির সমালোচনা প্রাক্তন অজি তারকার, পোস্ট করে কুড়োলেন নিন্দা

বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির সমালোচনা প্রাক্তন অজি তারকার, পোস্ট করে কুড়োলেন নিন্দা

Image

নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে আইসিসির তরফ থেকে বাদ দেওয়াকে ঘিরে জোড় শোরগোল পড়েছে গোটা ক্রিকেট মহলে। তার মাঝেই বিতর্কিত পোস্ট করে বসলেন প্রাক্তন অজি তারকা জেসন জিলেস্পি। তিনি প্রশ্ন তোলেন আইসিসির সিদ্ধান্ত নিয়ে এবং এরপরই শুরু হয় নিন্দার ঝড়। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত তিনি সেই পোস্ট ডিলিট করতে বাধ্য হন।

নিজের এক্স হ্যান্ডেল থেকে প্রাক্তন অজি তারকা লেখেন, “কেন বাংলাদেশ খেলতে পারবে না ভারতের বাইরে, আইসিসির কি ব্যাখ্যা এই নিয়ে?” এরপরই পাকিস্তানে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ার প্রসঙ্গটি তোলেন জিলেস্পি। তাঁর বক্তব্য, “যতদূর মনে পড়ছে, পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চায়নি ভারতও। তখন কিন্তু অন্য দেশে খেলার অনুমতি দেওয়া হয়েছিল ভারতকে। তাহলে কেন নয় বাংলাদেশের ক্ষেত্রে?”

অজি তারকার এই পোস্ট ক্রিকেটপ্রেমীদের নজরে আসতে বেশি সময় লাগেনি। চোখের নিমেষ তা হুহু করে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এরপরই শুরু হয় কমেন্ট বক্সে নিন্দা করা। অধিকাংশ ব্যক্তিই জিলেস্পির এই দাবিকে সমর্থন জানাননি। শেষ পর্যন্ত তিনি এই পোস্ট ডিলিট করতে বাধ্য হন। তবে বিস্তারিতভাবে বলতে গেলে, ডিলিট করলেও এই পোস্টে তাঁর মুখ পুড়েছে।

যদিও আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার। তিনি দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস। তাঁর মতে, খেলায় রাজনীতি ঢোকানো ঠিক নয়। তাঁর বক্তব্য, “আমরা সর্বদাই ভাবি যে রাজনীতি জায়গা পাবে না খেলায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আলাদা রাখা সম্ভব হয় না দুটি বিষয়কে।” এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top