• Home
  • দেশ
  • নবম বাজেট পেশ নির্মলার! কীসের দাম কমলো-বাড়ল?

নবম বাজেট পেশ নির্মলার! কীসের দাম কমলো-বাড়ল?

Image

দেবজিৎ মুখার্জি: রবিবার ছুটির দিন! তবে আজ গোটা ভারতবর্ষ তাকিয়েছিল দিল্লির দিকে। রবিবাসরীয় সকালে তাঁর নবম বাজেট গোটা দেশের কাছে তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। কিসে কত ছাড় বা কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় সবকিছু জানানো হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে। 

গোটা দেশেরই নজর ছিল যে কোন জিনিসের দাম কমবে এবং কোনগুলি বাড়বে। তা নিয়ে নির্মলা সীতারমন সবটা জানান। একাধিক জিনিসের উপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইমপোর্ট ডিউটি এক্সেম্পশন ঘোষণা করেছেন। কিছু পণ্যের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ করছাড় ঘোষণা করেছেন। আবার কিছু জিনিসপত্রের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ইমপোর্ট ডিউটি বা ট্যাক্স রেট। সবমিলিয়ে, কিসে কি হচ্ছে তা জানিয়ে দিয়েছেন নির্মলা সীতারমন।

একনজরে যেই জিনিসগুলির দাম কমছে 

১৭টি জীবনদায়ী ওষুধ (ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধ নিয়ে), স্মার্টফোন, মোবাইল পার্টস, ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি, চামড়ার ব্যাগ, জুতো, সি ফুড, খেলার জিনিসপত্র, ফরেন ট্যুর, সিএনজি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, এয়ারক্রাফট পার্টস, বিড়ি ও শাড়ি

একনজরে যেই জিনিসগুলির দাম বাড়ছে 

সিগারেট, মদ, টোব্যাকো প্রোডাক্টস, নির্দিষ্ট কিছু মিনারেল

এছাড়া নতুন আয়কর আইন নিয়েও বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমন জানিয়েছেন যে এপ্রিল মাসের প্রথম দিন থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। কী সেই আইন? এতে আয়কর রিটার্ন পেশ করা যাবে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত এবং অগাস্ট মাসের শেষ দিন পর্যন্ত রিটার্ন পেশ করার সুযোগ থাকছে ব্যবসায়িক মামলা যেখানে অডিট হয়নি বা ট্রাস্টের ক্ষেত্রে। এছাড়া কর কাঠামো আরো সহজ করা হবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাজেট নিয়ে যা দাবি করেছিলেন, দেশের সাধারণ মানুষও সেটা মনে করেন কিনা। কি প্রতিক্রিয়া হয়, সেটাই এখন দেখার।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top