• Home
  • জেলার খবর
  • ভোটের ফল ঘোষণার পর আক্রান্ত দুই হাজার কর্মী, আদালতে তৃণমূল

ভোটের ফল ঘোষণার পর আক্রান্ত দুই হাজার কর্মী, আদালতে তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর নিশানা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী ও নানা অফিসগুলিকে। এই অভিযোগে আরও এক নতুন মামলা দায়ের কলকাতা হাই কোর্টে। এদিন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের এবং আবেদন জানানো হয় দ্রুত শুনানির। জানা যাচ্ছে, কোর্টে তরফ থেকেও আবেদন মঞ্জুর করা হয়েছে। 

কোর্টে আবেদনকারী আইনজীবীর বক্তব্য, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে হামলা চালানো হয়েছে তৃণমূল কর্মীদের উপর। তথ্য তুলে ধরে তিনি দাবি করেন যে হেনস্তার শিকার হয়েছেন প্রায় দুই হাজার কর্মী, হামলা হয়েছে ৩৬৫টি পার্টি অফিসে এবং প্রাণের ভয়ে ঘরছাড়া অনেকে। 

আদালতের দ্রুত হস্তক্ষেপের আবেদনের পাশাপাশি আর্জি জানানো হয়েছে দরকারে পরপর ঘটনায় নিরপেক্ষ কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তেরও। কোর্ট সূত্র মারফত জানা গিয়েছে যে ইতিমধ্যেই ফাইল হয়েছে এই সংক্রান্ত মামলা। সব ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার শুনানি হতে পারে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে।

Releated Posts

শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, FIR দায়ের কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“আপত্তি থাকা সত্ত্বেও ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল” সুদীপ প্রসঙ্গে বিস্ফোরক কুনাল

কুনাল ঘোষের বক্তব্য, “ওনাকে বিশ্বাস করে পদ দিয়েছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল আমাদের অনেকের আপত্তি থাকা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top