• Home
  • জেলার খবর
  • মোথাবাড়ি এলাকায় বিচারকদের ঘেরাও ও আটকে রাখার ঘটনায় গ্রেফতার আইএসএফ প্রার্থী সহ ১৮

মোথাবাড়ি এলাকায় বিচারকদের ঘেরাও ও আটকে রাখার ঘটনায় গ্রেফতার আইএসএফ প্রার্থী সহ ১৮

Image

দেবজিৎ মুখার্জি, মালদা: মোথাবাড়ি এলাকায় বিচারকদের ঘেরাও ও আটকে রাখার ঘটনায় গ্রেফতার আইএসএফের মোথাবাড়ি প্রার্থী শাহজাহান আলি কাদেরি। পাশাপাশি, গ্রেপ্তার করা হয়েছে আরো একাধিক ব্যক্তিকে।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই এলাকায় ক্ষোভ জমতে শুরু করে ভোটার তালিকায় নাম না ওঠার অভিযোগে। লাগাতার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং এসআইআরকে কেন্দ্র করে কাজ করতে যাওয়া বিচারকদের উপর ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীদের একাংশ। অভিযোগ, ৭ জন জুডিশিয়াল অফিসারকে দীর্ঘক্ষণ ঘিরে রাখেন তাঁরা, যাঁদের মধ্যে ছিলেন ৩ জন মহিলা বিচারকও। এই উত্তেজনা প্রায় ৭ ঘন্টা ধরে চলে। অবশেষে বড় পুলিশবাহিনী গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে বিচারকদের।

এলাকায় তল্লাশি ও ধরপাকড় অভিযান চালু হয় ঘটনার পর। তাতে গ্রেফতার হয়েছেন আইএসএফ প্রার্থী শাহজাহান আলি কাদেরি সহ আরও ১৮ জন। এখনো চাঞ্চল্য রয়েছে পুরো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে। প্রশাসন জানিয়েছে, কড়া ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top